AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: ‘সুদিন’ শেষ, নতুন সপ্তাহ থেকেই ঘুরে যাচ্ছে খেলা, আগাম জানালেন বিশেষজ্ঞরা

Weather Update: বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Weather Update: 'সুদিন' শেষ, নতুন সপ্তাহ থেকেই ঘুরে যাচ্ছে খেলা, আগাম জানালেন বিশেষজ্ঞরা
কলকাতার আবহাওয়াImage Credit: twitter
| Edited By: | Updated on: Jan 27, 2024 | 12:48 PM
Share

কলকাতা:  জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী তিন দিন মনোরম  আবহাওয়া থাকবে বাংলায়। সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।  তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। বিহারে কোল্ড ডে পরিস্থিতি আর তার প্রভাব পড়বে সংলগ্ন রাজ্যের জেলাতে। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টি হবে। সিকিমে তুষারপাত। তার প্রভাব পড়বে দার্জিলিঙে।

উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে। একটি অক্ষরেখা রয়েছে মালদ্বীপ থেকে কর্ণাটক পর্যন্ত যা কেরলের উপর দিয়ে রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার রাতে ঢুকবে।

বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে জলীয় বাতাস ঢুকবে। পূবালি হাওয়ার প্রভাব বাড়বে।

তবে এই তিন দিন দক্ষিণবঙ্গে থাকবে মনোরম আবহাওয়া। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির আশপাশেই থাকবে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। মঙ্গলবার থেকে কলকাতায় হয়ে যেতে হাওয়া বদল। বাড়তে পারে তাপমাত্রা।

তবে এই তিন দিন আবার দার্জিলিং ও কালিম্পংএর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কতা কিছুই এলাকায়। কুয়াশার দাপট থাকবে বেশি কুয়াশা হবে মালদা এবং দুই দিনাজপুরে।

Follow Us