AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Today Weather Update: গা-গরম আবহাওয়ার, ‘থার্মোমিটারে’ বেড়েছে ৪ ডিগ্রি, স্নান করতে পারে ১২টা জেলা

Today Weather Update: হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ১১.৮ ডিগ্রি ছিল তাপমাত্রা। বুধবার তা হয়েছে ১৬.৩ ডিগ্রিতে। এ দিকে, আজ আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ১২টি জেলায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Today Weather Update: গা-গরম আবহাওয়ার, 'থার্মোমিটারে' বেড়েছে ৪ ডিগ্রি, স্নান করতে পারে ১২টা জেলা
শীতেও বৃষ্টির পূর্বাভাস।
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 10:12 AM
Share

কলকাতা: মঙ্গলবারও সকাল থেকে হালকা ঠান্ডা ছিল। তবে বুধবার শীত নেই বললেই চলে। আবহাওয়া অফিস বলছে নতুন করে ফেরক জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। আর তার জন্যই দফারফা শীতের। একলাফে ৪.৫ ডিগ্রি বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ১১.৮ ডিগ্রি ছিল তাপমাত্রা। বুধবার তা হয়েছে ১৬.৩ ডিগ্রিতে। এ দিকে, আজ আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ১২টি জেলায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা। আর হালকা বৃষ্টি হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, উত্তর ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া পুরুলিয়ায়।

এ দিকে, অকাল বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের কর্তা সোমনাথ দত্ত জানাচ্ছেন, মঙ্গলবারই ছিল চলতি মরসুমের শীতলতম দিন। এদিন শহর কলকাতায় পারা নেমেছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে। একই ছবি পশ্চিমের জেলাগুলিতেও। পুরুলিয়ায় ১০ ডিগ্রির নিচে নেমে যায় তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বাংলায়। সে কারণেই মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মেদিনীপুরে বেশ খানিকটা বৃষ্টি হতে পারে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা