AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update VIDEO: সকালে কুয়াশা, বেলায় রোদ্দুর! অকাল বৃষ্টি বিদায় নিতেই কোনপথে শীত

Winter in Kolkata: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় দেড় ডিগ্রি সেলসিয়াস কম। একইসঙ্গে জেলাগুলিতেও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত শীতের মাঝে আর কোনও অকাল বৃষ্টির আশঙ্কা নেই। তবে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়লে হালকা রোদ ওঠার আশা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

| Edited By: | Updated on: Jan 20, 2024 | 10:27 AM
Share

কলকাতা: অল্প-বিস্তর ঝিরি ঝিরি বৃষ্টি। আর তারপর মেঘ কাটতেই ফের দাপিয়ে ব্যাটিং শুরু শীতের। আবার শুকনো ঠান্ডা ফিরছে রাজ্যে। কমতে শুরু করেছে রাতের তাপমাত্রাও। শনিবার সকালেও কলকাতা ও শহরতলিতে বেশ ভাল টের পাওয়া গিয়েছে শীতের দাপট। জেলাগুলিতে ঠান্ডার অনুভূতি আরও বেশি করে টের পাওয়া গিয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় দেড় ডিগ্রি সেলসিয়াস কম। একইসঙ্গে জেলাগুলিতেও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত শীতের মাঝে আর কোনও অকাল বৃষ্টির আশঙ্কা নেই। তবে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়লে হালকা রোদ ওঠার আশা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

এবারের শীতের মরশুমে দু’দফায় অকাল বৃষ্টি দেখে ফেলল বাংলা। প্রথমে একবার নিম্নচাপের জেরে। তারপর আবার এই অকাল বৃষ্টি। তবে আপাতত আর নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার সকাল থেকে কলকাতার আশপাশের বিভিন্ন জেলাগুলিতে শিরশিরে ঠান্ডা হাওয়া টের পাওয়া গিয়েছে। অকাল বৃষ্টির ‘উৎপাত’ বন্ধ হতেই ফের নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। মাঝে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে বাধা পাচ্ছিল বাংলার পারা পতন। তবে মেঘ কেটে যেতেই খেলা ঘুরতে শুরু করে দিয়েছে।

গত কয়েকদিনের পারদ পতনের যা ট্রেন্ড, তাতে আবারও জাঁকিয়ে শীতের অনুভূতি মিলতে পারে রাজ্যবাসীর। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি কম। শুক্রবার তা আরও কমে হয়েছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। আর এবার শনিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?