
দ্বিতীয় দফার ভোটের আগে সাসপেন্ড ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিক। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন। মুখ্যসচিবকে চিঠি দিয়ে নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনের। কার্যকর করতে হবে২৫ তারিখের মধ্যেই। সাসপেন্ড করা হয়েছে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপারকে। পদক্ষেপ ডায়মন্ড হারবারের এসডিপিও-র বিরুদ্ধে। সতর্ক করা হয়েছে ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকেও।
দ্বিতীয় দফার ভোটের তিন দিন আগে ফের অ্যাকশনে ইডি। রেশন দুর্নীতি মামলায় ফের জোরদার তদন্ত। হাবড়ায় চার জায়গায় ইডির হানা। দক্ষিণ হাবড়ার সুভাষ রোডে চাল ব্যবসায়ী রাজীব সাহা ও পার্থ সাহার বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এছাড়াও একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস, সংস্থা সহ মোট ১৭ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।
প্রথম দফার ভোটে রেকর্ড ভোটদানের মার্জিন। এবার অপেক্ষা দ্বিতীয় দফার। হাতে আর মাত্র তিন দিন। শেষ বেলার প্রচারে ঝড় তুলছে কমবেশি সব রাজনৈতিক দলই। হটস্পট ভবানীরপুরে আজ মমতা বনাম শুভেন্দু। প্রচারে ঝড় তুলতে ময়দানে তৃণমূল সুপ্রিমো। রয়েছে জোড়া জনসভা, রোড শো। অন্যদিকে ময়দানে থাকছেন শুভেন্দু অধিকারীও।
Live Assembly Election 2026 News Updates in Bengali: দ্বিতীয় দফার ভোটের আগে দিনভর ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। জোড়া জনসভা ও জোড়া রোড শো। প্রথমে পূর্ব বর্ধমানের জামালপুরে সভা। সেখান থেকে যাবেন হাওড়ার শ্যামপুরে। বিকেলে হাওড়ার রামরাজাতলা ও টালিগঞ্জের রানিকুঠিতে রোড শো।