West Bengal Election 2026 Live: ঠাকুরনগর থেকে হরিপাল, ভোটের আগে শেষ রবিবারে ঠাসা কর্মসূচি মোদীর, কলকাতায় রোড শো

West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: ভোটবঙ্গে জারি ইডি-র অ্যাকশন। সোনা পাপ্পুর মামলায় ফের ইডি-র অভিযান। কলকাতায় দুই ব্যবসায়ীর বাড়িতে ইডির টিম পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। আনন্দপুরে একটি অভিজাত আবাসনে কল্য়াণ শুক্লা নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি।

West Bengal Election 2026 Live: ঠাকুরনগর থেকে হরিপাল, ভোটের আগে শেষ রবিবারে ঠাসা কর্মসূচি মোদীর, কলকাতায় রোড শো
নরেন্দ্র মোদীImage Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 26, 2026 | 10:31 AM

LIVE NEWS & UPDATES

  • 26 Apr 2026 10:31 AM (IST)

    প্রচারে যেতেই নওশাদের দিকে তেড়ে এলেন তৃণমূল কর্মীরা, ISF-ঘাসফুল শিবিরের সংঘর্ষে তপ্ত হাড়োয়া

    তৃণমূল ও আইএসএফ (ISF) সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া বিধানসভা। প্রচারে বেরিয়ে আইএসএফ-এর বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হেনস্থা করার অভিযোগ।

    এমনকী, তাঁর দিকে তেড়ে গেলে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

    জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার ISF প্রার্থী পিয়ারুল ইসলামের সমর্থনে ভোটের প্রচারে এসেছিলেন নওশাদ সিদ্দিকী।

    বিস্তারিত পড়ুন: ISF And TMC Chaos: প্রচারে যেতেই নওশাদের দিকে তেড়ে এলেন তৃণমূল কর্মীরা, ISF-ঘাসফুল শিবিরের সংঘর্ষে তপ্ত হাড়োয়া

  • 26 Apr 2026 10:30 AM (IST)

    ‘ভয়ঙ্কর খেলব ৪ তারিখ…জয় বাংলা’, ডায়মন্ড-হারবারে পাড়ায় ঢুকে হুমকি সাধারণ ভোটারদের, জানতে পেরেই বড় পদক্ষেপ কমিশনের

    প্রায় চার-পাঁচটা বাইক… প্রতিটি বাইকে বসে রয়েছে হয় তিনজন নয়ত দুজন। কারও মাথায় নেই হেলমেট।

    পাড়ার গলি দিয়ে যাচ্ছে। তারপর চিৎকার করে বলছে ‘ভয়ঙ্কর খেলা হবে চার তারিখ মনে থাকে যেন’ আর সেই ভিডিয়োই এখন হাতে এসেছে নির্বাচন কমিশনের।

    অভিযোগ, ঠিক এই ভাবেই বাইক বাহিনী সাধারণ ভোটারদের হুমকি দিয়ে যাচ্ছে। ভয় দেখাচ্ছে। আর তারপরই নড়েচড়ে বসল কমিশন। নিল বড় পদক্ষেপ।

    বিস্তারিত পড়ুন: Diamond Harbour News: ‘ভয়ঙ্কর খেলব ৪ তারিখ…জয় বাংলা’, ডায়মন্ড-হারবারে পাড়ায় ঢুকে হুমকি সাধারণ ভোটারদের, জানতে পেরেই বড় পদক্ষেপ কমিশনের

  • 26 Apr 2026 10:29 AM (IST)

    সাধারণ মানুষকে মার, পাল্টা বাড়িতে ‘লাঠি’ মজুত করার নিদান অধীরের

    প্রথম দফার ভোট মিটতেই জায়গায়-জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভোট পরবর্তী হিংসার খবর প্রকাশ্যে এসেছে। আসানসোলে এক কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠে এসেছে।

    অপরদিকে, মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ। এই অবস্থায় বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নিদান, “বাড়িতে অস্ত্র রাখুন, প্রতিরোধ গড়ে তুলুন।”

    শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে। সেখানেই কৃষ্ণ ঘোষ নামে এক কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলা হয়েছে।
  • 26 Apr 2026 10:09 AM (IST)

    শেষ দফার ভোটের আগে কাকদ্বীপে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

    রাজ্যে শেষ দফার নির্বাচনকে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। ভোটের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ কাকদ্বীপ সফরে এলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল।

  • 26 Apr 2026 09:41 AM (IST)

    সোনা পাপ্পুর মামলায় ফের ইডির অ্যাকশন 

    ভোটবঙ্গে জারি ইডি-র অ্যাকশন। সোনা পাপ্পুর মামলায় ফের ইডি-র অভিযান। কলকাতায় দুই ব্যবসায়ীর বাড়িতে ইডির টিম পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। আনন্দপুরে একটি অভিজাত আবাসনে কল্য়াণ শুক্লা নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। জয় কামদারের হোয়াটসঅ্যাপের সূত্র ধরেই ইডি-র তল্লাশি বলে জানা যাচ্ছে। অপরদিকে আলিপুরে সঞ্জয় কানোরিয়া নামে আরও এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি।

Live Assembly Election 2026 News Updates in Bengali: শেষ রবিবারের প্রচারে জোড়া জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুপুর দেড়টায় ঠাকুরনগরে নরেন্দ্র মোদীর জনসভা। দুপুর ২টো নাগাদ মতুয়া ঠাকুর মন্দিরে পুজো ও দর্শন। তারপর সোজা হুগলি। সাড়ে তিনটে নাগাদ হুগলির হরিপালে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই জনসভার পর কলকাতায় রোড শো মোদীর। বিকেল ৫টা ১৫ মিনিটে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ভোটের আগে শেষ রবিবারে ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূলও। 

Follow Us