West Bengal Election 2026 Live: ভাঙড়ে শওকত বনাম নওশাদ, প্রথম দফায় ২৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা ISF-এর

West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: আজ এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। ৬০ লক্ষ বিবেচনাধীন তালিকার মধ্যে রবিবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছেন ২৮ লক্ষের বেশি নাম। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ যেতে পারে ১০ লাখের বেশি নাম। এদিকে, আজ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে আইএসএফ। অন্যদিকে, কমিশনের প্রশাসনিক বদলের পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

West Bengal Election 2026 Live: ভাঙড়ে শওকত বনাম নওশাদ, প্রথম দফায় ২৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা ISF-এর
প্রার্থী তালিকা প্রকাশ ISF-এরImage Credit source: Tv9 Bangla

Mar 23, 2026 | 1:37 PM

LIVE NEWS & UPDATES

  • 23 Mar 2026 01:37 PM (IST)

    WB Assembly Election : প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ ISF-এর

    প্রথম দফায় ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল আইএসএফ। ফুরফুরা শরিফে রাজ্য কমিটির অফিস থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নওশাদ সিদ্দিকী ও সামসুর আলি মল্লিক নাম ঘোষণা করেছেন প্রার্থীদের। ভাঙড় থেকে প্র্রার্থী হচ্ছেন নওশাদ সিদ্দিকী। ক্যানিং পূর্বে প্রার্থী হয়েছেন আরাবুল ইসলাম।

  • 23 Mar 2026 12:58 PM (IST)

    WB Assembly Election 2026 : চপ ভেজে ভোট প্রচারে আরামবাগের তৃণমূল প্রার্থী

    হাতে বেশিদিন বাকি নেই। জোরকদমে চলছে ভোট প্রচার। কেই মাছ হাতে নিয়ে প্রচার করছেন, কেউ আবার কাদা-জলে নেমে প্রচার সারছেন। এবার চপ ভেজে জনসংযোগ করলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ। এদিন, তিনি প্রথমে আরামবাগে পুরাতন সবজি বাজারে যান। সেখানে ক্রেতা,বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। একইসঙ্গে চপ ভাজতেও দেখা যায় তাঁকে।

  • 23 Mar 2026 11:45 AM (IST)

    WB Assembly Election 2026 : BJP নেতাদের উপর নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী, বিস্ফোরক অভিযোগ সুকান্তর

    মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। সাংসদের অভিযোগ, বিজেপি নেতাদের উপর নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অপসারিত আইজি, এসপিদের ফোনে নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ সুকান্ত মজুমদারের।

  • 23 Mar 2026 11:27 AM (IST)

    SIR : সাপ্লিমেন্টারি তালিকায় নাম আছে কি না কীভাবে দেখবেন?

    আজ প্রায় ২৮ লাখের নাম থাকবে সাপ্লিমেন্টারি তালিকায়। দুই ভাগে নাম থাকবে। অ্যাডিশন ও ডিলিশন। অর্থাৎ,ভোটার তালিকা নাম উঠলে তা অ্যাডিশনে থাকবে। আর নাম বাদ গেলে তা ডিলিশনের তালিকায় দেখা যাবে। অনলাইনে কীভাবে দেখবেন? কমিশনের ওয়েবসাইট ও ECI অ্যাপে দেখা যাবে নাম।নাম দেখা যাবে ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে।

  • 23 Mar 2026 10:27 AM (IST)

    WB Assembly Election 2026 : নন্দীগ্রামে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর

    নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় ভোর থেকেই চলল রুটমার্চ। এদিন ভোর থেকে নন্দীগ্রাম দুই ব্লকের বয়াল, রামচক এবং নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর, সোনাচুড়া,কালিচরণপুর, গড় চক্রবেড়িয়া সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে রুটমার্চ হয়। নিরাপত্তা নিয়ে ভোটারদের আশ্বস্ত করলেন জেলার পুলিশ সুপার অংশুমান সাহা ও নন্দীগ্রাম থানার আই সি।

  • 23 Mar 2026 10:22 AM (IST)

    WB Assembly Election 2026 : বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে সিপিএম প্রার্থী আফরিন

    বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন শিল্পী। রবিবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে যান আফরিন। সেখানে বুদ্ধদেব জায়া মীরা ভট্টাচার্যের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি।

  • 23 Mar 2026 10:19 AM (IST)

    RG Kar Hospital : আর জি করে ফের রোগী ‘মৃত্যু’

    ফের আলোচনার কেন্দ্রে আর জি কর হাসপাতাল। আবারও বিতর্কে ট্রমা কেয়ার সেন্টার। এবার স্ট্রেচার না মেলায় রোগীর মৃত্যুর অভিযোগ। মৃতের নাম বিশ্বজিত সামন্ত। পরিবারের অভিযোগ, স্ট্রেচার না মেলায় রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের চরম অব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোকজন।

Live Assembly Election 2026 News Updates in Bengali : আজ এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। ৬০ লক্ষ বিবেচনাধীন তালিকার মধ্যে রবিবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছেন ২৮ লক্ষের বেশি নাম। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ যেতে পারে ১০ লাখের বেশি নাম। এদিকে, আজ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে আইএসএফ। অন্যদিকে, কমিশনের প্রশাসনিক বদলের পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আজ সেই মামলার শুনানি রয়েছে। এদিকে, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আজও প্রচারে রাজনৈতিক দলগুলির প্রার্থীরা।

Follow Us