West Bengal Budget: মাধ্যমিক পাশ থাকলেই প্রতি মাসে ভাতা দেবে রাজ্য, ঘোষণা বাজেটে!

Monthly Allowance Announced in the WB Budget: অন্তর্বর্তী এই বাজেটে কল্পতরু রূপে ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের জন্য একাধিক প্রকল্প তো থাকছেই। ৫০০ টাকা করে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার। এ ছাড়াও রাজ্যের মেয়েদের জন্য রয়েছে কন্যাশ্রী প্রকল্পও। আর এবার রাজ্যের যুবদের পাশে দাঁড়াতে নতুন যুব সাথী প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী।

West Bengal Budget: মাধ্যমিক পাশ থাকলেই প্রতি মাসে ভাতা দেবে রাজ্য, ঘোষণা বাজেটে!
যুবদের জন্য নতুন ‘ভাতা’!Image Credit source: PTI

Feb 05, 2026 | 5:03 PM

৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এক কথায় বলা যায় অন্তর্বর্তী এই বাজেটে কল্পতরু রূপে ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের জন্য একাধিক প্রকল্প তো থাকছেই। ৫০০ টাকা করে বাড়ছে লক্ষ্মীর ভান্ডার। এ ছাড়াও রাজ্যের মেয়েদের জন্য রয়েছে কন্যাশ্রী প্রকল্পও। আর এবার রাজ্যের যুবদের পাশে দাঁড়াতে নতুন যুব সাথী প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে নতুন এই কর্মসূচি আসলে রাজ্যে কর্মসংস্থানে জোয়ার আনার জন্য। আগামী ১৫ অগস্ট অর্থাৎ, স্বাধীনতা দিবসের দিন থেকে চালু হতে চলেছে নয়া এই কর্মসূচি। জানা গিয়েছে, মাধ্যমিক পাশ যুবদের জন্যই এই কর্মসূচি চালু করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মাধ্যমিক পাশ করেছেন যাঁরা, সেই সব যুবদের যাঁদের বয়স ২১ পেরিয়েছে তাঁরাই কিন্তু এই কর্মসূচির সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেন, “যুব-সাথী প্রকল্পে ৫ বছর আমরা ১ হাজার ৫০০ টাকা করে দেব। এই প্রকল্পে প্রায় ৩০ লক্ষ যুব উপকৃত হবে।”

২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স যাঁদের, কোনও চাকরি পাননি তাঁদের এবার থেকে প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেবে রাজ্য। উল্লেখ্য, এবারের বাংলার বাজেটে ১ হাজার টাকা করে ভাতা বেড়েছে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের। এ ছাড়াও বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দও। যে সব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার রয়েছে তাঁরা প্রতি মাসে বাড়তি ৫০০ টাকা করে পাবেন। অর্থাৎ, যাঁরা ১ হাজার টাকা করে ভাতা পান, তাঁরা এবার থেকে ১ হাজার ৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার। আর এসসি বা এসটি মহিলারা পাবেন ১ হাজার ৭০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার।