AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBI Summoned Anubrata Mondal: ‘রক্ষাকবচে’ও রক্ষা নেই অনুব্রতর, আজই ডেকে পাঠাল সিবিআই

Anubrata Mondal: শনিবারই বিকেল সাড়ে ৫টায় ডাকা হয়েছে তাঁকে।

CBI Summoned Anubrata Mondal: 'রক্ষাকবচে'ও রক্ষা নেই অনুব্রতর, আজই ডেকে পাঠাল সিবিআই
ফের অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 4:30 PM
Share

কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই (CBI)। শুক্রবারই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। চিকিৎসকরা তাঁকে চার সপ্তাহ ‘বেড রেস্ট’-এর কথা বলেছেন। এরইমধ্যে আবারও অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাও শনিবারই বিকেল সাড়ে ৫টায় তাঁকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। যদিও অনুব্রত এদিন হাজিরা দেবেন কি না তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। শুক্রবার অনুব্রতকে ছুটি দেওয়ার সময় ডাক্তাররা বলেছেন, আপাতত চার সপ্তাহ বিছানা ছেড়ে উঠতে পারবেন না তিনি। সারাদিন ‘বেড রেস্টে’ই থাকতে হবে তাঁকে। নিন্দুকেরা বলছে, চিকিৎসকদের এই ‘প্রেসক্রিপশন’ অনুব্রতর কাছে রক্ষাকবচের মতো। ডাক্তার যখন কাউকে দিনভর শুয়ে থাকার কথা বলছেন, কীভাবেই বা সেই মানুষ তদন্তকারীদের ডাকে সাড়া দেবেন। এখন অপেক্ষা, অনুব্রত কী জবাব পাঠান নিজাম প্যালেসে।

এই নিয়ে ষষ্ঠবার তলব করা হল অনুব্রত মণ্ডলকে। এর আগে গরু পাচারকাণ্ডে যতবার অনুব্রত মণ্ডলকে সিবিআই ডেকেছে, ততবারই কখনও তিনি ভোটের কাজে ব্যস্ত থাকার কথা বলেছেন, কখনও জানিয়েছেন অসুস্থ। এ নিয়ে আদালতে মামলাও হয়। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ চেয়ে শূন্য হাতে ফিরতে হয় অনুব্রতকে। এরইমধ্যে গত ৬ এপ্রিল নিজাম প্যালেসে যাওয়ার কথা ছিল তাঁর।

৫ এপ্রিল বীরভূম থেকে কলকাতায় চলেও আসেন অনুব্রত। চিনার পার্কে নিজের ফ্ল্যাটে ওঠেন। কিন্তু ৬ তারিখ গাড়ি হাঁকিয়ে সেখান থেকে বেরোলেও নিজাম প্যালেস ঢোকার আগে হঠাৎই তাঁর গাড়ি এসএসকেএমের দিকে বাঁক নেয়। এরপর উডবার্ন ব্লকে ১৭ দিন কাটে তাঁর। শুক্রবারই বাড়ি ফিরেছেন। এসএসকেএম সূত্রে খবর, অনুব্রতর দু’টো করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছে। একটি আর্টারিতে ৭০ শতাংশ এবং অন্যটিকে ৬০ শতাংশ ব্লক রয়েছে। চার সপ্তাহ পরে দেখবেন চিকিৎসকরা। এই সময়টা ‘কমপ্লিট বেড রেস্ট’-এর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: West Bengal Weather Update: কালবৈশাখী দুরাশা, বইবে তাপপ্রবাহ…কোথায়, কোথায় জানিয়ে দিল হাওয়া অফিস

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের