AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather Update: কালবৈশাখী দুরাশা, বইবে তাপপ্রবাহ…কোথায়, কোথায় জানিয়ে দিল হাওয়া অফিস

Weather: উত্তর পশ্চিম ভারত থেকে যে গরম হাওয়া মধ্য ভারত, পূর্ব ভারতে ঢুকছে অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড থেকে লু বাংলার উপর ঢুকে পড়বে।

West Bengal Weather Update: কালবৈশাখী দুরাশা, বইবে তাপপ্রবাহ...কোথায়, কোথায় জানিয়ে দিল হাওয়া অফিস
তাপপ্রবাহের পূর্বাভাস হাওয়া অফিসের। ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 3:30 PM
Share

কলকাতা: হাঁসফাঁস করা গরম থেকে তো দক্ষিণবঙ্গের মুক্তি নেই-ই। উল্টে জেলায় জেলায় ফিরছে তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা। শনিবার আলিপুর আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে, তাতে আগামী সপ্তাহের শুরুতেই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ আগামী সোম, মঙ্গল ও বুধবার তপ্ত হাওয়ায় ঘেমে নেয়ে একসা হতে হবে তিন জেলার মানুষকে। ইতিমধ্যেই বাঁকুড়ায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছেছে। সেদিন দেশের মধ্যে সব থেকে বেশি গরম ছিল বাঁকুড়ায়। বুধবার বীরভূমেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ৪৩ শ্রীনিকেতনের তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে।

উত্তর পশ্চিম ভারত থেকে যে গরম হাওয়া মধ্য ভারত, পূর্ব ভারতে ঢুকছে অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড থেকে লু বাংলার উপর ঢুকে পড়বে। ফলে তাপমাত্রার পারদও চড়তে শুরু করবে। হাওয়া অফিসের আভাস, আগামী সপ্তাহের প্রথম ক’দিন বিরক্তিকর গরম থাকছেই। কোনও রেহাইয়ের সম্ভাবনাই নেই। বৃষ্টি যদি হয় তা কেবলমাত্র উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের জন্য শনিবারের পর থেকে আগামী চার-পাঁচদিন এক ফোঁটা বৃষ্টির সম্ভাবনা নেই। কালবৈশাখী তো দূর অস্ত। বরং গরম বাড়বে পাল্লা দিয়ে।

তবে শনিবার অর্থাৎ আজ কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। এর বাইরে কোনও জেলায় বৃষ্টি হবে না। কলকাতায় তো প্রশ্নই নেই। প্রতি বছর চৈত্র বৈশাখের বিকেল মানে আকাশ কালো মেঘে ঢাকা, উথালপাথাল হাওয়া, কালবৈশাখী, বৃষ্টি। যদিও এবার গত দেড় মাসে কিচ্ছু জোটেনি মহানগরের বরাতে। শুকনো খটখটে বিকেল, গলদঘর্ম দশা। গরম বাতাসের খেলে বেড়ানো। আদৌ এ বৈশাখে কলকাতায় কালবৈশাখীর দেখা মিলবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন: Anubrata Mondal: কথা কমিয়ে দিয়েছেন অনুব্রত, হালকা প্রাতঃরাশ সেরে সকাল থেকে বিছানাতেই শুয়ে…

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের