CM Suvendu Adhikari: গোটা হিন্দু সমাজকে অপমান! বিকাশ রঞ্জনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Bikashranjan Bhattacharya: মুখ্যমন্ত্রী বলেন, "গতকাল একজন সিপিএম নেতা, তিনি আইনজীবীও, তার বাড়িতে একটা ঘটনা ঘটে। আমি পুলিশকে নির্দেশ দিয়ে দিলাম, পুলিশ অভিযুক্তকে ধরেও নিয়েছে। কিন্তু তিনি নিজের ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে লিখে দিলেন, হিন্দুত্ববাদীরা আক্রমণ করেছে।"

আজ, ৯ অক্টোবর আরজি কর হাসপাতালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম তিনি আরজি কর হাসপাতালে আসেন তিনি। সেখানেই তিনি নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে সাফল্যের কথা বলেন। আজাদি স্লোগানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন।
ওই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল একজন সিপিএম নেতা, তিনি আইনজীবীও, তার বাড়িতে একটা ঘটনা ঘটে। আমি পুলিশকে নির্দেশ দিয়ে দিলাম, পুলিশ অভিযুক্তকে ধরেও নিয়েছে। কিন্তু তিনি নিজের ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে লিখে দিলেন, হিন্দুত্ববাদীরা আক্রমণ করেছে। এটা কী? আপনি পুরো হিন্দু সমাজের অপমান করছেন। এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরবেলায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ি লক্ষ্য করে এক মদ্যপ ব্যক্তি গালিগালাজ করেন এবং একের পর এক মদের বোতল ছুঁড়ে মারেন।
এরপরই বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি পোস্টে লেখেন, “হিন্দুত্ববাদী গুণ্ডারা হামলা চালাল আমার বাড়িতে। মোটর বাইকে করে এসে মদের বোতল ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে পালিয়ে গিয়েছে। অল্পের জন্য আমার কাজের সহায়িকা রক্ষা পেয়েছেন।”
