College Online Admission: কাল থেকেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু কলেজে, কোথায়, কীভাবে আবেদন জানুন বিস্তারিত
Check Out College Online Admission Process: তৃণমূল সরকারের আমলে ঘুষ দিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিযোগ উঠেছিল বহুবার। এবার যাতে ভর্তি প্রক্রিয়ায় পুরো স্বচ্ছ্বতা বজায় থাকে, সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। আগামিকাল থেকেই অনলাইনে শুরু হয়ে যাচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া। কীভাবে কলেজের ভর্তিতে আবেদন করবেন ছাত্রছাত্রীরা, কোথায় আবেদন করবেন, আবেদনের পর কী কী করতে হবে, দেখে নিন

কলকাতা : বাংলায় সরকার গঠনের পর আট দিন কেটে গেল। এই কয়েকদিনে উল্লেখযোগ্য বেশ কয়েকটি পদক্ষেপ করেছে বিজেপি সরকার (BJP Government)। তাতে যেমন প্রাধান্য পেয়েছে স্বাস্থ্য, শিক্ষা থেকে চাকরি। তেমনই বেআইনি নির্মাণ, বেআইনি পার্কিং (Illegal Parking) নিয়ে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এদিকে, কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়াতে (Online Application in College admission) স্বচ্ছতা আনতেও তৎপর বিজেপি সরকার। এবার থেকে কলেজে গিয়ে আর ঘেমে নিয়ে ফর্ম তুলতে বা ফর্ম জমা দিতে হবে না। বাড়িতে বসেই অনলাইন পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপ করে কলেজে ভর্তি হতে পারবেন। এর আগে তৃণমূল সরকারের আমলে ঘুষ দিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিযোগ উঠেছিল বহুবার। এবার যাতে ভর্তি প্রক্রিয়ায় পুরো স্বচ্ছ্বতা বজায় থাকে, সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। আগামিকাল থেকেই অনলাইনে শুরু হয়ে যাচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া। কীভাবে কলেজের ভর্তিতে আবেদন করবেন ছাত্রছাত্রীরা, কোথায় আবেদন করবেন, আবেদনের পর কী কী করতে হবে, দেখে নিন
কোথায়, কীভাবে আবেদন?
- কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
- বাংলার উচ্চশিক্ষা পোর্টাল www.banglaruchchashiksha.wb.gov.in-এ অথবা সরাসরি https://wbcap.in/ এ গিয়ে আবেদন করতে হবে। ১৮ মে থেকে চালু হচ্ছে এই পোর্টাল।
- পড়ুয়ারা পোর্টালে থাকা ৪৬০টি সরকারি এবং সরকার অনুমোদিত কলেজ,বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন।
- ভর্তির আবেদনের জন্য ওই পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নম্বর ও প্রয়োজন তথ্য দিতে হবে
- রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি আবেদনপত্র দেওয়া হবে। তা প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে জমা দিতে হবে।
- রেজিস্ট্রেশন ও আবেদনের কাজ চলবে ১ জুন পর্যন্ত।
পরবর্তী ধাপ
সরকার আগেই জানিয়ে দিয়েছে, মেধার ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে ছাত্রছাত্রীদের
- আগামী ৯ জুন কলেজ ও কোর্সভিত্তিক মেধাতালিকা এবং আসনসংখ্যা বরাদ্দের তালিকা প্রকাশ করা হবে। কলেজ এবং বিষয়ভিত্তিক মেধাতালিকা ও আসন সংখ্যা প্রকাশ করা হবে ওই কেন্দ্রীয় পোর্টালেই।
- ৯ থেকে ১৫ জুন। আসনসংখ্যার ভিত্তিতে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
- ২০ জুন ফের প্রকাশ করা হবে কলেজ অনুযায়ী আসন বরাদ্দের তালিকা।
- ২০ থেকে ২৩ জুন। আসনসংখ্যার ভিত্তিতে দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া শুরু হবে
- ২৭ জুন থেকে ৪ জুলাই তথ্য যাচাইয়ের জন্য শুধু কলেজে যেতে হবে ত্রছাত্রীদের।
আরও একটা বিষয় হল ভর্তির জন্য টাকা এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই দিতে হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ৬ জুলাই থেকে।
