Election Commission Surveillance: ‘অতি-স্পর্শকাতর’ সাড়ে ৮ হাজার বুথ নিয়েই চিন্তা! প্রথম দফায় ১৫০০ বুথ নিয়ে বিশেষ সতর্ক কমিশন

ECI Security Measures for Sensitive Booths in Bengal: ঠিক হয়েছে ভোট শুরুর আগের রাত থেকেই সমস্ত বুথের ক্যামেরা সচল রাখা হবে। ক্যামেরাগুলি সরাসরি ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে কমিশনের কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে। সারারাত স্ক্রিনের দিকে কড়া নজর রাখবেন কমিশনের বিশেষ আধিকারিকরা।

Election Commission Surveillance: অতি-স্পর্শকাতর সাড়ে ৮ হাজার বুথ নিয়েই চিন্তা! প্রথম দফায় ১৫০০ বুথ নিয়ে বিশেষ সতর্ক কমিশন
ফাইল ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 19, 2026 | 10:22 AM

কলকাতা: ভোটের আবহে কড়া নিরাপত্তার চাদরে মুড়ছে বাংলা। প্রথম দফার নির্বাচনের আগে বুথের নিরাপত্তা ও নজরদারি নিয়ে একগুচ্ছ নতুন পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তথ্য বলছে, এই মুহূর্তে রাজ্যের প্রায় সব বুথই ‘স্পর্শকাতর’। এর মধ্যে চিহ্নিত করা হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার ‘অতি-স্পর্শকাতর’ বুথ। যার মধ্যে প্রথম দফায় ভোট হতে চলা ১৫০০টি বুথ নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কমিশন। বুথ জ্যামিং ঠেকাতেও নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত। 

ঠিক হয়েছে ভোট শুরুর আগের রাত থেকেই সমস্ত বুথের ক্যামেরা সচল রাখা হবে। ক্যামেরাগুলি সরাসরি ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে কমিশনের কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে। সারারাত স্ক্রিনের দিকে কড়া নজর রাখবেন কমিশনের বিশেষ আধিকারিকরা। সাধারণ বুথগুলিতে দু’টি করে ক্যামেরা থাকলেও, অতি-স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসারদের জন্য়ও রয়েছে নির্দেশ। ভোটের আগে মক পোল শেষ হওয়ার পরপরই ক্যামেরা সঠিকভাবে কাজ করছে কি না, তা কমিশনকে জানাতে হবে।

ভোটারদের ভোটমুখী করতে ইতিমধ্যেই জেলায় জেলায় জোরকদমে প্রচার চালাচ্ছে কমিশন। বিশেষ করে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া সংক্রান্ত সমস্যার সমাধানে জেলা প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন সুনিশ্চিত করাই যে কমিশনের লক্ষ্য তা বারবার বলছেন মুখ্য নির্বাচন কমিশনার, বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এখন দেখার ভোটের দিনগুলিতে কতটা সুনিশ্চিতভাবে ভোট দিতে পারে আম-নাগরিক। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। 

Follow Us