AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Bangladesh Border Fencing: ৪৫ দিনের ‘ডেডলাইন’, আন্তর্জাতিক সীমান্তে দ্রুত কাঁটাতার বসাতে BSF-কে জমি দিতে শুরু করল ভূমি দফতর

BSF Border Fencing in Bengal: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী আগামী ৪৫ দিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। বৈঠকে দ্রুত জমি হস্তান্তরের ক্ষেত্রে আইনি জটিলতা কীভাবে কাটানো যায়, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।

India Bangladesh Border Fencing: ৪৫ দিনের ‘ডেডলাইন’, আন্তর্জাতিক সীমান্তে দ্রুত কাঁটাতার বসাতে BSF-কে জমি দিতে শুরু করল ভূমি দফতর
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: May 14, 2026 | 10:11 PM
Share

কলকাতা: বারবার অভিযোগ উঠেছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে। জটেই আটকে ছিল কাজ। এবার বদলেছে সরকার। সূত্রের খবর, এরইমধ্যে রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে দ্রুত কাঁটাতার দিতে বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল ভূমি দফতর। বৃহস্পতিবার সীমান্তবর্তী জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, তিনটি উপায়ে জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যক্তিগত মালিকানাধীন জমি সরকার কিনে নেবে, বেদখল হয়ে থাকা খাস জমি উদ্ধার করে হস্তান্তর করা হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের অধীনে থাকা সীমান্তবর্তী জমিও আইন মেনে অধিগ্রহণ করে বিএসএফকে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী আগামী ৪৫ দিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। বৈঠকে দ্রুত জমি হস্তান্তরের ক্ষেত্রে আইনি জটিলতা কীভাবে কাটানো যায়, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। 

গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি নির্ধারিত সময়ের মধ্যেই বিএসএফকে দেওয়া হবে। সূত্রের খবর, সীমান্তের প্রায় ৫৭০ কিলোমিটার এলাকায় এখনও বেড়া বসানো বাকি। এর মধ্যে প্রায় ১১৩ কিলোমিটার নদীপথ হওয়ায় সেখানে বেড়া দেওয়া সম্ভব নয়। বাকি অংশে দ্রুত কাজ শুরু করতে চাইছে বিএসএফ।

Follow Us