AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal OBC reservation decision: ওবিসি সংরক্ষণ নিয়ে বড় পদক্ষেপ, কী সিদ্ধান্ত নিল রাজ্য? 

Bengal government reduces OBC reservation to 7 percent: তৃণমূল আমলে ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছিল। বহু মুসলিম গোষ্ঠীর নাম ওবিসি সংরক্ষণ তালিকায় ঢোকানো হয়। তা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। হাইকোর্ট ২০১০ সালের পর জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল। সেইসময় বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল সরকার ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য ওবিসি তালিকা সম্প্রসারণ করেছে।

West Bengal OBC reservation decision: ওবিসি সংরক্ষণ নিয়ে বড় পদক্ষেপ, কী সিদ্ধান্ত নিল রাজ্য? 
বড় সিদ্ধান্ত রাজ্য সরকারেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 19, 2026 | 8:38 PM
Share

সুমন মহাপাত্র

কলকাতা: রাজ্যে ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের। ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বাতিল হল মমতার আমলের ওবিসি সংরক্ষণ নীতি। মুসলিম সম্প্রদায়ের জন্য চালু থাকা ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণ বাতিলের ঘোষণা করা হল। সরকার জানিয়েছে, সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম দ্রুত কার্যকর হতে পারে।

তৃণমূল আমলে ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছিল। বহু মুসলিম গোষ্ঠীর নাম ওবিসি সংরক্ষণ তালিকায় ঢোকানো হয়। তা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। হাইকোর্ট ২০১০ সালের পর জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল। সেইসময় বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল সরকার ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য ওবিসি তালিকা সম্প্রসারণ করেছে।

ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যেই ওবিসি সংরক্ষণ নিয়ে এবার ২০১০ সালের আগের সিদ্ধান্তে ফিরল রাজ্যের বিজেপি সরকার। কলকাতা হাইকোর্টের আগের রায় এবং চলতি আইনি প্রক্রিয়ার প্রেক্ষিতেই পদক্ষেপ বলে দাবি সরকারের। সূত্রের খবর, মন্ত্রিসভার বক্তব্য, ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও সাংবিধানিক বৈধতা নেই। প্রকৃত অনগ্রসর হিন্দু সম্প্রদায় যাতে সংরক্ষণের সুবিধা পান, সেই লক্ষ্যেই নতুন নীতি বলে প্রশাসনিক সূত্রের খবর। শুধুমাত্র SC ও ST-র বাইরে থাকা নির্দিষ্ট অনগ্রসর হিন্দু গোষ্ঠীগুলিই এবার ৭ শতাংশ ওবিসি কোটার সুবিধা পাবেন। ওবিসি এ এবং ওবিসি বি আর রইল না। অতিরিক্ত মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়া হল ওবিসি সংরক্ষণ থেকে।

Follow Us