GPS Ambulance Services: এবার অ্যাপের মাধ্যমেই অ্যাম্বুলেন্স বুকিং! কোন অ্যাপ করবেন ইনস্টল? কীভাবে করবেন বুকিং?
West Bengal Ambulance Services: ওলা কিংবা উবেরের মতো রাইড শেয়ারিং অ্যাপের আদলেই খুব সহজে আপনার স্মার্ট ফোনের জিপিএস ব্যবহার করে নিটকবর্তী অ্যাম্বুলেন্স খুঁজে নিতে পারবেন। খুব সহজেই বুক করে নেওয়া সম্ভব। যেমন যাত্রী সাথী অ্যাপ। রাজ্য সরকারের নিজস্ব ক্যাব বুকিং অ্যাপ। এই যাত্রী সাথীর মাধ্যমে এখন সরাসরি অনলাইনে অ্যাম্বুলেন্স বুক করা সম্ভব।

কলকাতা: দালাল-রাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে। ক্ষমতায় আসার পর সেকথা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দালালচক্রের দৌরাত্ম্য রুখতে সঠিক ভাড়ায় অ্যাম্বুলেন্সের দ্রুত পরিষেবা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। অ্যাম্বুলেন্সের দালালচক্র রুখতে নেওয়া হচ্ছে এক গুচ্ছ পদক্ষেপ।
জরুরি সময়ে ঝামেলা এড়াতে এবার জিপিএস প্রযুক্তির মাধ্যমে অনলাইনে বা অ্যাপের সাহায্যেই বুক করা যাবে অ্যাম্বুলেন্স। ঠিক কেমন হবে বিষয়টা?
ওলা কিংবা উবেরের মতো রাইড শেয়ারিং অ্যাপের আদলেই খুব সহজে আপনার স্মার্ট ফোনের জিপিএস ব্যবহার করে নিটকবর্তী অ্যাম্বুলেন্স খুঁজে নিতে পারবেন। খুব সহজেই বুক করে নেওয়া সম্ভব। যেমন যাত্রী সাথী অ্যাপ। রাজ্য সরকারের নিজস্ব ক্যাব বুকিং অ্যাপ। এই যাত্রী সাথীর মাধ্যমে এখন সরাসরি অনলাইনে অ্যাম্বুলেন্স বুক করা সম্ভব।
কলকাতা, বিধাননগর, আসানসোল ও দুর্গাপুরের মতো এলাকায় এই পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে। আর তা সফলও। শুধুমাত্র অ্যাম্বুলেন্স অ্যাপের পরিকল্পনা। অতি সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দফতরের ফিক্সড ভাড়া ও রিয়েল টাইম জিপিএস ট্র্যাকিং-সহ একটি ডেডিকেটেড অ্যাপের পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব হয়েছে।
সাধারণ, মাঝারি, আইসিইউ-তিন ক্যাটাগরির অ্যাম্বুলেন্স এই অ্যাপের মাধ্যমে বুক করা যাবে। মেড ক্যাব, Go AID বা মেডুলান্স-এর মতো জনপ্রিয় অ্যাপের মাধ্যমে রাজ্যে ২৪x৭ জিপিএস ট্র্যাকিং সহ অ্যাম্বুলেন্স বুক করা যাবে।
কীভাবে বুক করবেন এই অ্যাম্বুলেন্স?
গুগল প্লে স্টোর কিংবা Apple প্লে স্টোর থেকে আপনার পছন্দের অ্যাপটি ইনস্টল করুন।
ফোনের জিপিএস কিংবা লোকেশন সার্ভিস চালু করুন।
তাতেই অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার সঠিক অবস্থান অর্থাৎ PICK UP লোকেশন শনাক্ত করতে পারবে।
রোগীর অবস্থা অনুযায়ী সাধারণ, অক্সিজেন, আইসিইউ বা মৃতদেহ বহনের অ্যাম্বুলেন্স সিলেক্ট করুন
বুকিং নিশ্চিত করার আগেই স্ক্রিনে নির্দিষ্ট ভাড়া দেখতে পাবেন।
বুকিং কনফর্ম হলে ড্রাইভারের নম্বর ও লাইভ ম্যাপে অ্যাম্বুলেন্সটি আপনার থেকে কত দূরে, তা দেখতে পাবেন।
