AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Budget: বাম জমানার পর উঠেই গিয়েছিল, এবার অধিবেশনে ফের সেই আলোচনার সাক্ষী হতে চলেছে বিধানসভা

Home Department Budget: মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন মাত্র একবার বাদ দিয়ে প্রতিবারই স্বরাষ্ট্র দফতরের বাজেট গিলোটিনে পাঠানো হত। ফলে তা নিয়ে আলোচনার কোনও সুযোগ থাকত না। কেবলমাত্র একটি বছর ব্যতিক্রম হয়েছিল। ২০১১ সালে তৃণমূল নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরে একমাত্র ওই বছরই আলোচনা হয়েছিল।

WB Budget: বাম জমানার পর উঠেই গিয়েছিল, এবার অধিবেশনে ফের সেই আলোচনার সাক্ষী হতে চলেছে বিধানসভা
ফাইল ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 14, 2026 | 9:25 AM
Share

কলকাতা: গত মাসেই বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রথম পর্বের বাজেট অধিবেশন (Budget Session) শেষ হয়েছে আগেই। এবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের অধিবেশন। আর সেই অধিবেশনে ১৩টি গুরুত্বপূর্ণ দফতর নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। আগামী শুক্রবার অর্থাৎ ১৭ জুলাই থেকে আগামী শনিবার, ২৫ জুলাই পর্যন্ত বিধানসভার (West Bengal Assembly) অধিবেশন অনুষ্ঠিত হবে।

এই অধিবেশনেই বিভিন্ন দফতরের বাজেট পেশ করবেন সংশ্লিষ্ট দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। আর সেখানেই এবার স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে হবে আলোচনা। দীর্ঘ ১৫ বছর পরে এই ঘটনার সাক্ষী থাকতে চলেছে রাজ্য বিধানসভা। আগামী বুধবার ২২ জুলাই রাজ্য বিধানসভায় পেশ হবে স্বরাষ্ট্র দফতরের বাজেট। ওই দিন তিন ঘণ্টা ধরে চলবে আলোচনা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনার সুযোগ ছিল না বিধানসভায়। কারণ, তা গিলোটিনে পাঠানো হত। সাধারণত যে সব বিষয় নিয়ে আলোচনার সময় থাকে না বিধানসভায়, সেগুলি একসঙ্গে গিলোটিনে পাঠানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন মাত্র একবার বাদ দিয়ে প্রতিবারই স্বরাষ্ট্র দফতরের বাজেট গিলোটিনে পাঠানো হত। ফলে তা নিয়ে আলোচনার কোনও সুযোগ থাকত না। কেবলমাত্র একটি বছর ব্যতিক্রম হয়েছিল। ২০১১ সালে তৃণমূল নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরে একমাত্র ওই বছরই আলোচনা হয়েছিল। আর এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই আলোচনা ফিরছে বিধানসভায়।

আলোচনা হলে, স্বরাষ্ট দফতরের বাজেট নিয়ে প্রশ্নের উত্তরও দেবেন স্বরাষ্ট দফতরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন সেই সুযোগ থাকত না।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?