AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Latest Weather Update: লেপ-কম্বল তুলে ফেলেছেন? আবার ফিরে আসছে শীত, হাড়ে ঠকঠকানি লেগে যাবে?

Weather Update: হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশে। আজ ও আগামিকাল সকালে এই জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা।

West Bengal Latest Weather Update: লেপ-কম্বল তুলে ফেলেছেন? আবার ফিরে আসছে শীত, হাড়ে ঠকঠকানি লেগে যাবে?
শীত ফিরছে আবার।Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 06, 2026 | 11:11 AM
Share

কলকাতা: যাচ্ছি যাচ্ছি বলেও যাচ্ছে না শীত। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের উইকএন্ডেই আবার হিমেল ছোঁয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যত দুর্বল হচ্ছে, ততই আবার শীতের স্পর্শ বাড়ছে। এখন কলকাতা সহ পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের ঘরেই রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, সপ্তাহ শেষে আরও একটু কমবে তাপমাত্রা। উইকেন্ডে আরও একবার কলকাতায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গেও আগামী দু’দিন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে।

সিস্টেম-

একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পূর্ব ইরান ও সংলগ্ন আফগানিস্তান এলাকায়। উত্তর-পূর্ব অসমে ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পূর্ব আরবসাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। লাক্ষাদ্বীপ এবং কেরালা উপকূলের মাঝে এর অবস্থান রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে রবিবার, ৮ ফেব্রুয়ারি। এর প্রভাবে শীত আবার কিছুটা কমতে পারে।

কলকাতার তাপমাত্রা-

হালকা শীতের আমেজ শহর জুড়ে। আবহাওয়া অফিস বলছে, আরও নামবে পারদ। রাতে ও সকালে শীতের অনুভূতি বেড়েছে ইতিমধ্যেই। রবিবার ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। উইকেন্ডে জমিয়ে থাকবে শীতের আমেজ। তবে আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা শিশির বা কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। শীতের অনুভূতি আরও কিছুটা বাড়বে। তারপর আগামী সপ্তাহ থেকে ফের উর্দ্ধমুখী হবে তাপমাত্রা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৪২ থেকে ৮৯ শতাংশ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উইকেন্ডে শীতের আমেজ বাড়বে। রবিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। রবিবার পর্যন্ত কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পশ্চিমের বেশিরভাগ জেলার তাপমাত্রা।

হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশে। আজ ও আগামিকাল সকালে এই জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া-

ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত থাকছে না। সব জেলাতেই বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী তিন-চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই।

আবহাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী চার-পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। রবিবার পর্যন্ত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং সহ সমতলের জেলাতে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। মালদহ সহ নিচের দিকের জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়