কিছুক্ষণের মধ্যেই রাজ্যে পা রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আসন্ন উপনির্বাচন এবং পুরভোটের আগে দু দিনের বিশেষ বঙ্গ সফর তাঁর। এয়ারপোর্টে তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন জেলা থেকে ভিড় করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ সহ বিজেপির বিশিষ্ট নেতৃত্বরা।
বাগুইহাটির একটি ওষুধের গোডাউন থেকে ওই নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে বাগুইহাটি থানার পুলিশ নারায়ণতলা পশ্চিমে ওষধের গোডাউনে হানা দেয়। সেখান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে খবর, ৩৪ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।
রাষ্ট্রপুঞ্জের মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে ফের কড়া বার্তা দিল ভারত। শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ৮১তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও রকম আপস করা যাবে না। যে সমস্ত সরকার সন্ত্রাসবাদকে মদত দেয় বা কোনওভাবে সাহায্য করে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে বলে দাবি জানান।
বিস্তারিত পড়ুন, ভারত কোনও আপস করবে না! রাষ্ট্রপুঞ্জে সাফ কথা বিদেশমন্ত্রীর
আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সকালেই দমদম বিমানবন্দরে পৌঁছবেন তিনি। এদিন একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দুপুরে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক রয়েছে নিতিনের। এছাড়া, সংগঠনের বিভিন্ন মোর্চার রাজ্য সভাপতি, জেলা সভাপতি-সহ অন্যদের সঙ্গেও বৈঠক করবেন। এরপর দলের সাংসদ, বিধায়কদের ও মন্ত্রীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। আজ মন কি বাত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে, সোমবার থেকে টানা তিনদিন ব্যাঙ্ক ধর্মঘট। তাই আজ, রবিবার ছুটির দিন ব্যাঙ্ক খোলা থাকছে। দেশ, রাজ্যের সমস্ত খবর দেখুন এক নজরে…