AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cough Syrup Seized: থরে থরে সাজানো বোতল, বাগুইআটির গোডাউনে কোটি টাকার ‘বেআইনি ভাণ্ডার’

Kolkata Cough Syrup Seizure: বাগুইহাটির একটি ওষুধের গোডাউন থেকে ওই নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে বাগুইহাটি থানার পুলিশ নারায়ণতলা পশ্চিমে ওষধের গোডাউনে হানা দেয়। সেখান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়।

Cough Syrup Seized: থরে থরে সাজানো বোতল, বাগুইআটির গোডাউনে কোটি টাকার 'বেআইনি ভাণ্ডার'
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 27, 2026 | 9:40 AM
Share

কলকাতা: নেশামুক্ত বাংলা গড়ে তোলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেই বার্তা দিতেই সম্প্রতি তিন লক্ষের বেশি নিষিদ্ধ কাফ সিরাপের বোতলে বুলডোজার চালিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বার্তা দিয়েছিলেন ‘সমাজকে বাঁচাতে পশ্চিমবঙ্গকে নেশামুক্ত করতে হবে’। সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিষিদ্ধ কাফ সিরাপ (Cough Cyrup Seized) বাজেয়াপ্ত করেছে। শনিবারও অভিযান চালিয়ে কলকাতা থেকে কোটি টাকার বেশি কাফ সিরাপ উদ্ধার করেছে।

৩৪ হাজার বোতল উদ্ধার 

বাগুইহাটির একটি ওষুধের গোডাউন থেকে ওই নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে বাগুইহাটি থানার পুলিশ নারায়ণতলা পশ্চিমে ওষধের গোডাউনে হানা দেয়। সেখান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে খবর, ৩৪ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।

মাদক মুক্ত বাংলা গড়ার ডাক

গত ২৩ সেপ্টেম্বর ‘নেশা মুক্ত ভারত ২০২৯’ লক্ষ্যে নিউটাউনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইকো পার্কে রোড রোলার চালিয়ে তিন লক্ষ দশ হাজার নিষিদ্ধ কাফ সিরাপ ধ্বংস করেছিলেন। তারও আগে ২ সেপ্টেম্বর বালুরঘাটে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে রোড রোলার দিয়ে ২ লক্ষ নিষিদ্ধ কাফ সিরাপ ধ্বংস করেছিলেন। উল্লেখ্য, কাফ সিরাপ বিক্রিতে ইতিমধ্যেই কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রেসক্রিপশন ছাড়া আর সিরাপ কেনা যাবে না।

Follow Us