AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather Update: লাল সতর্কতা জারি, ধস-হড়পা বানের আশঙ্কা, বাংলার আকাশে ঘনাচ্ছে বিপর্যয়?

Kolkata-West Bengal Rain Update: আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ দূরে সরলেও অক্ষরেখার জেরে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতাতেও। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ১০ শতাংশ। 

West Bengal Weather Update: লাল সতর্কতা জারি, ধস-হড়পা বানের আশঙ্কা, বাংলার আকাশে ঘনাচ্ছে বিপর্যয়?
কবে কবে বৃষ্টি হবে?Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 08, 2026 | 12:31 PM
Share

কলকাতা: নিম্নচাপের ফাঁড়া কাটলেও, বাংলা জুড়ে আজ বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। উত্তরবঙ্গে যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তেমনই দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

নিম্নচাপের জেরে গত সপ্তাহে বাংলাাজুড়ে যে বৃষ্টি হয়েছে, তাতে জুন মাসের বৃষ্টির ঘাটতি (Rain Deficit) অনেকটাই পূরণ হয়ে গিয়েছে। জুন মাসের শেষে যেখানে দেশে বর্ষার ঘাটতি ছিল ৪০ শতাংশ, তা কমে ২০ শতাংশে নেমে এসেছে। ওড়িশা থেকে শুরু করে মহারাষ্ট্র, গুজরাট, ছত্তীসগঢ়ে বৃষ্টির ঘাটতি কমেছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির ঘাটতি কমেছে ৮ শতাংশ। তবে বেশ কিছু জেলাতে এখনও ২০ থেকে ৩০ শতাংশ ঘাটতি রয়েছে বর্ষার।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ দূরে সরলেও অক্ষরেখার জেরে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতাতেও। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ১০ শতাংশ।

অন্যদিকে, উত্তরবঙ্গে আবার জেগে উঠেছে বর্ষা।  আজ উত্তরের তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। চরম ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।  ২৪ ঘণ্টায় ২০০ মিমি-র বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে এই জেলাগুলিতে। কালিম্পং, কোচবিহারেও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে।

আগামিকালও পাহাড় এবং ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ে ফের ধসের আশঙ্কা তৈরি হয়েছে লাগাতার বৃষ্টিতে। হড়পা বানের ভয়ও রয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের পাহাড়ি নদী থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Follow Us