AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IMD: ঠিক ৮০ কিমি দূরে… কী ঘটবে বাংলায়?

Deep depression over West Bengal: ওড়িশার বারিপদা থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে, পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এই গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের ওপর দিয়ে আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

IMD: ঠিক ৮০ কিমি দূরে... কী ঘটবে বাংলায়?
দিঘা সমুদ্র সৈকতImage Credit: TV9 Bangla
| Updated on: Jul 28, 2026 | 4:45 PM
Share

কলকাতা:  বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ এখন অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর সেটি অবস্থান করছে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। তার জেরে দুই বঙ্গেই বৃষ্টি। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছেন, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বুধবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সকালের বুলেটিন অনুযায়ী, ওড়িশার বারিপদা থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে, পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এই গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের ওপর দিয়ে আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রত্যক্ষ প্রভাবে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার দিঘায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  সমুদ্রের ধারে ঝোড়ো বাতাস। অনেকেই এই সময়ে সমুদ্রে যান। কিন্তু যাঁরা গিয়েছেন, তাঁরা ফিরছেন বিষণ্ণ মুখেই।  দিঘায় নিম্নচাপের জেরে দুর্যোগ। গার্ডওয়াল থেকেই সমুদ্র উপভোগ পর্যটকদের। ওড়িশা উপকূলের কাছে অবস্থান করা নিম্নচাপ সোমবার দুপুরের পর পূর্ব মেদিনীপুরের কাঁথির কাছ দিয়ে পশ্চিমবঙ্গের স্থলভাগে প্রবেশ করেছে। এর জেরে গোটা সপ্তাহজুড়েই রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হবে।

Follow Us