West Bengal NEWS Live: বিতর্কিত পোস্ট করে বিপাকে, ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক

Latest Kolkata & West Bengal Live Updates: ছট পুজো উপলক্ষে বিশেষ ভাবে সাজিয়ে তোলা হচ্ছে ঘাটগুলি। পিচ ঢেলে রাস্তা মেরামত করা হয়েছে। ঘাটগুলোতে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। রয়েছে পুলিশের বাড়তি নিরাপত্তা। এবারে পুলিশের সঙ্গে কাজ করবে এনডিআরএফ টিম।

West Bengal NEWS Live: বিতর্কিত পোস্ট করে বিপাকে, ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক
ভবানীপুর থানায় ঢুকছেন অভিষেক।Image Credit source: TV9 বাংলা

|

Nov 14, 2026 | 12:31 PM

LIVE NEWS & UPDATES

  • 14 Nov 2026 12:29 PM (IST)

    ভবানীপুর থানায় অভিষেক

    • থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    • সোশ্যাল মিডিয়ায় গুজরাটি সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করে বিতর্কিত পোস্ট। তার জেরে বিপাকে পড়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। আজ দুপুরে ভবানীপুর থানায় হাজিরা দিতে ঢোকেন তিনি।

     

  • 14 Nov 2026 12:26 PM (IST)

    বাঘিনীর গর্ভপাত নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য

    • বক্সা টাইগার রিজার্ভের বিহার থেকে আনা বাঘিনীকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এল। বাঘিনীর গর্ভপাতের পর বেষ্টনীর ভিতর থেকে দুটি ভ্রূণ উদ্ধার হয়েছিল।
    • শুধু তাই নয়, পরবর্তী সময়ে বাঘিনীর এনক্লোজার থেকে পালিয়ে যাওয়ার ঘটনাতেও নিরাপত্তার গাফিলতির প্রাথমিক ইঙ্গিত মিলেছে।
    • NTCA-র প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, গত ৭ নভেম্বর বাঘিনীটির বেষ্টনীর ভিতরে দুটি ভ্রূণ পাওয়া যায়। তার মধ্যে একটি ভ্রূণের অধিকাংশ অংশই বাঘিনীটি খেয়ে ফেলেছিল। অন্য ভ্রূণটি উদ্ধার করা সম্ভব হয়।
    • প্রাথমিক অনুমান অনুযায়ী, ভ্রূণ দুটির বয়স ছিল প্রায় দু’মাস। এই তথ্য বাঘিনীটির গর্ভাবস্থা এবং গর্ভপাতের সময়কাল নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তবে গর্ভপাতের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
  • 14 Nov 2026 12:22 PM (IST)

    পুলিশকে গুলি বীরভূমে

    • অভিযুক্তকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ। গুলিবিদ্ধ হলেন এক পুলিশকর্মী। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ল বীরভূমের শান্তিনিকেতনে।
    • পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাড়ি বীরভূমের নলহাটি। তার বাঁ পায়ে হাঁটুর ওপরে গুলি লেগেছে। গুলিবিদ্ধ পুলিশকর্মী বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।
    • পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পর পালিয়ে যায় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সেভেন এম এম পিস্তলের গুলির খোলা।
    • অভিযুক্ত রতন শেখ গতকাল সকালে জামিন পেয়েছেন। ২০২৩ সালে একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি।একাধিক মামলা রয়েছে এই রতন শেখের বিরুদ্ধে।

ছট পুজো উপলক্ষে বিশেষ ভাবে সাজিয়ে তোলা হচ্ছে ঘাটগুলি। পিচ ঢেলে রাস্তা মেরামত করা হয়েছে। ঘাটগুলোতে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। রয়েছে পুলিশের বাড়তি নিরাপত্তা। এবারে পুলিশের সঙ্গে কাজ করবে এনডিআরএফ টিম। বাজে কদমতলা ঘাটে ছট পুজো উপলক্ষে নতুন করে রেলিং বসানো হয়েছে। ঘাটে যাওয়ার পথে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্যই এই উদ্যোগ পুরসভার। কলকাতার ১৬৩টি ঘাটে বাড়তি নজরদারি, রয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। সরকারি উদ্যোগে বসানো হচ্ছে সাউন্ড সিস্টেম। অন্যদিকে, কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস মামলায় সুপ্রিম কোর্টে গেল রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে নবান্ন।

Loading...
Unable to load recommendations.
Follow Us