West Bengal News Today Live: আজ বিজেপির রথ ছোটাতে বঙ্গে অমিত শাহ-রাজনাথ সিং

Breaking News in Bengali Live Updates: বিধানসভা নির্বাচন নিয়ে আজ CEO দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কত দফায় বাংলায় কবে ভোট, কবেই বা ঘোষণা হবে দিনক্ষণ, এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। কীভাবে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে, তাই নিয়ে আলোচনা হবে। দেখে নিন এক নজরে আজ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো।

West Bengal News Today Live: আজ বিজেপির রথ ছোটাতে বঙ্গে অমিত শাহ-রাজনাথ সিং
অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Image Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 02, 2026 | 2:09 PM

LIVE NEWS & UPDATES

  • 02 Mar 2026 02:08 PM (IST)

    BJP: আজে রাজ্যে দুই হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী

    • আজ বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
    • বিজেপির রথ ছোটাতে আজ রায়দিঘিতে অমিত শাহ
    • ইসলামপুরে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন
    • হাওড়ার আমতায় সভা করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
    • সন্দেশখালিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান

     

  • 02 Mar 2026 11:55 AM (IST)

    Nitin Nabin: নীতিনের কাছে গোর্খাল্যান্ডের দাবি

    • ভোটের মুখে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কাছে সরব হলেন গোর্খারা।
    • গোর্খ্যাল্যান্ড রাজ্য গঠন সম্বব না হলে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে নীতিন নবিনের সভায় সরব হন গোর্খারা।
    • আমন্ত্রিতরা সরাসরি জানান, পাহাড়ে নানা সমস্যা রয়েছে। সাময়িক বন্দোবস্তে ২০০৭ সালের আন্দোলনের পর জিটিএ গঠন হলেও সমস্যা মেটেনি।
    • কিন্তু আলাদা রাজ্য দেওয়া যাচ্ছে না কারণ রাজ্য তাতে রাজি নয়। এমনকি বাংলা ভাগ রাজ্য বিজেপির কাছেও অস্বস্তিকর। ফলে রাজ্য বিজেপিও অখন্ড বাংলার পক্ষেই মত দিয়েছে।
    • এ প্রসঙ্গেই এদিন সমাজের প্রতিষ্ঠিত আমন্ত্রিত গোর্খারা নীতিন নবীনকে জানান, গোর্খ্যাল্যান্ড দেওয়া না গেলে উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চল করা হোক। যদিও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলে নি।
  • 02 Mar 2026 11:53 AM (IST)

    Central Force: রাজ্যে শুরু কেন্দ্রীয় বাহিনীর টহল

    • ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে শহরে এসে পৌঁছেছে। যার মধ্যে মহিলা কম্পনেন্ট রয়েছে।
    • ১ কোম্পানি মহিলা কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে কলকাতা পুলিশের সাউথ সাবার্বান ডিভিশনে এসে পৌঁছয়।
    • বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে।
    • বাঁকুড়ার ওন্দা থানার বিভিন্ন এলাকায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা
  • 02 Mar 2026 11:51 AM (IST)

    EC: তালিকা প্রকাশের পরই ভোটবৈঠকে CEO দফতর

    • বিধানসভা নির্বাচন নিয়ে আজ CEO দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক।
    • কত দফায়, কবে বাংলায় ভোট, কবে ঘোষণা হবে ভোটের দিনক্ষণ? তা নিয়ে আলোচনা।
    • কীভাবে ব্যবহার করা হবে কেন্দ্রীয় বাহিনী, তা নিয়েও আলোচনা।
    • সব বিষয় চূড়ান্ত করতেই আলোচনা

কলকাতা: শনিবার এসআইআর-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় চাপানউতোর বেড়েছে।  বিধানসভা নির্বাচন নিয়ে আজ CEO দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কত দফায় বাংলায় কবে ভোট, কবেই বা ঘোষণা হবে দিনক্ষণ, এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। কীভাবে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে, তাই নিয়ে আলোচনা হবে। দেখে নিন এক নজরে আজ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো।