AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Pension Scheme: কিছুক্ষণ পরই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! কতজনকে বার্ধক্য, বিধবা ভাতা দেবে সরকার?

Old Age Pension-Widow Pension: আজ, ৭ সেপ্টেম্বর থেকে রাজ্য সরকার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ ভাতা অ্যাকাউন্টে ক্রেডিট করার কাজ শুরু করছে। এবার থেকে যোগ্য উপভোক্তারা ১০০০ টাকার বদলে পাবেন ১৫০০ টাকা। 

WB Pension Scheme: কিছুক্ষণ পরই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! কতজনকে বার্ধক্য, বিধবা ভাতা দেবে সরকার?
আজ থেকেই আসবে টাকা।Image Credit: TV9 বাংলা
| Updated on: Sep 07, 2026 | 10:18 AM
Share

কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে। মাসে মাসে তিন হাজার টাকা করে পাচ্ছেন তারা। অন্নপূর্ণার টাকা মিললেও, এতদিন বার্ধক্য ভাতার টাকা ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। বিধবা ভাতাও আসছিল না। আর চিন্তা নেই। আজ থেকেই ঢুকবে টাকা। আজ, ৭ সেপ্টেম্বর থেকে রাজ্য সরকার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ ভাতা অ্যাকাউন্টে ক্রেডিট করার কাজ শুরু করছে। এবার থেকে যোগ্য উপভোক্তারা ১০০০ টাকার বদলে পাবেন ১৫০০ টাকা।

আজই আসবে ভাতা-

আগেই বার্ধক্য ভাতা বাড়িয়ে ১৫০০ টাকা করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, আজ থেকে রাজ্যের প্রবীণ নাগরিকদের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। আগামী দুই-তিনদিনের মধ্য়েই টাকা পাঠানোর প্রক্রিয়া শেষ করার লক্ষ্য প্রশাসনের।

শুধু বার্ধক্য ভাতাই নয়, পাশাপাশি বিধবা ভাতা ও দিব্যাঙ্গ ভাতাও দেওয়া হবে। তারাও এক হাজার টাকার বদলে ১৫০০ টাকা করে পাবেন তারা।

কতজন টাকা পাবেন? 

সূত্রের খবর, ৬০ লক্ষ মানুষ বার্ধক্য ভাতার সুবিধা পেতে চলেছেন। ষাটোর্ধ্ব যারা, তারাই এই টাকা পাবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ৬০ লক্ষ উপভোক্তার মধ্যে ২০ লক্ষ প্রবীণ নাগরিক আর্থিক সুবিধা পাবেন কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের অধীনে। ৬০ থেকে ৭৯ বছর বয়সী উপভোক্তার জন্য কেন্দ্রের তরফে বরাদ্দ থাকে ২০০ টাকা করে। বাকি টাকা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দেয়। ৮০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের জন্য কেন্দ্রের তরফে দেওয়া হয় ৫০০ টাকা।

বাকি ৪০ লক্ষ উপভোক্তা রাজ্যের সমাজ কল্যাণ দফতর পরিচালিত রাজ্যের নিজস্ব প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন।

আজ নবান্নের সভাঘর থেকেই বর্ধিত হারে বার্ধক্য ভাতা দেওয়ার সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বার্ধক্য ভাতা বৃদ্ধি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি প্রবীণ নাগরিকরা। নির্বাচনী প্রতিশ্রুতিতে ২০০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও, আপাতত রাজ্যের তরফে ১৫০০ টাকা করে দেওয়া হবে। নতুন অর্থবর্ষ থেকে এই ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করে দিতে পারে রাজ্য।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ