AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajya Sabha Bypoll 2026: রাজ্যসভা নির্বাচনে জোড়া ফুল নিয়ে এবার দড়ি টানাটানি শুরু মমতা-ঋত তৃণমূলের

TMC faction fight for West Bengal Rajya Sabha bypoll 2026: রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একের পর এক রাজ্যসভার সাংসদ পদত্যাগ করেন। পদত্যাগ করেন সুখেন্দুশেখর রায়, প্রকাশচিক বরাইক এবং সুস্মিতা দেব। রাজ্যসভার এই তিন আসনেই উপর্নির্বাচন হবে। আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়া। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জুলাই। ভোট হবে আগামী ২৪ জুলাই।

Rajya Sabha Bypoll 2026: রাজ্যসভা নির্বাচনে জোড়া ফুল নিয়ে এবার দড়ি টানাটানি শুরু মমতা-ঋত তৃণমূলের
কী করবে মমতা তৃণমূল ও ঋতব্রত তৃণমূল?Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 07, 2026 | 1:46 PM
Share

কলকাতা ও নয়াদিল্লি: তৃণমূলে ভাঙন। দলের প্রতীক নিয়ে দুই শিবিরের লড়াই। গত কিছুদিন ধরে রাজ্য রাজনীতিতে এই নিয়েই আলোচনা চলছে। এরই মধ্যে বাংলা থেকে রাজ্যসভার তিনটি আসনে উপর্নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যসভার এই তিন আসনে বিজেপির জয় কার্যত নিশ্চিত। কিন্তু, তৃণমূলের দুই শিবির এই নির্বাচনে কী পদক্ষেপ করে, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। দলের কর্তৃত্ব কার হাতে থাকবে, তা বোঝাতে কি প্রার্থী দেবে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূল? 

রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একের পর এক রাজ্যসভার সাংসদ পদত্যাগ করেন। পদত্যাগ করেন সুখেন্দুশেখর রায়, প্রকাশচিক বরাইক এবং সুস্মিতা দেব। রাজ্যসভার এই তিন আসনেই উপর্নির্বাচন হবে। আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়া। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জুলাই। ভোট হবে আগামী ২৪ জুলাই।

মঙ্গলবার থেকে মনোনয়ন জমা শুরু হলেও এখনও কোনও দলই প্রার্থীর নাম ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তৃণমূলের কোন শিবির প্রার্থী দেবে? তৃণমূলের প্রতীক নিয়ে মমতাপন্থী তৃণমূল ও ঋতব্রতপন্থী তৃণমূলের লড়াই জাতীয় নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূলের প্রতীক থাকবে আদৌ থাকবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই আবহে কর্তৃত্ব দেখাতে প্রার্থী দেবে কি দুই শিবিরই? আদি তৃণমূলের অন্দরের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতাই। এদিকে এবিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ঋতব্রত শিবির।

বিজেপির প্রার্থী কারা হতে পারেন?

বিধানসভা নির্বাচনে ২০৮টি আসনে জয়ী হয়েছে বিজেপি। রাজ্যসভার তিন আসনে উপর্নির্বাচনে বিজেপির জয় কার্যত নিশ্চিত। গেরুয়া শিবিরের প্রার্থী হবেন কারা? চলতি সপ্তাহেই নিষ্পত্তি হবে এই প্রশ্নের। তবে রাজ্যসভার উপর্নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ফের নজরে পদত্যাগী সুখেন্দুশেখর রায় এবং প্রকাশচিক বরাইক। গতকাল কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির নেতা-মন্ত্রীদের সঙ্গে শাহর বৈঠকে দেখা যায় সুখেন্দুশেখরকে। বিজেপির অন্দরে কানাঘুষো চলছে, বিজেপির টিকিটে প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূলত্যাগী দুই প্রাক্তন সাংসদই। যদিও এ নিয়ে মুখ খোলেননি কেউই। পদত্যাগের পর টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জল্পনা জিইয়ে রেখেছিলেন দু’জনই।

অন্যদিকে, রাজ্যসভা থেকে পদত্যাগের পর অসমের রাজনীতিতেই মনোননিবেশ করতে চান সুস্মিতা। পদত্যাগের পর টিভি নাইন বাংলার ইন্টারভিউতে তিনি নিজেই জানিয়েছিলেন সেকথা। এখন দেখার, বিজেপি এই তিন আসনে কাদের প্রার্থী করে। তৃণমূলের দুই শিবির কী পদক্ষেপ করে, তা নিয়েও কৌতূহল বাড়ছে।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর