AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Repoll: শনিবার ফের ভোট বাংলায়, দেখুন কোন কোন জায়গায়

Diamond Harbour Magrahat West Repoll Booths List: ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ বুথে রিপোল হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মগড়াহাট পশ্চিমে ৪৬,১২৬,১২৭,১২৮,১৪২,২১৪,২১৫,২১৬, ২৩০,২৩১,২৩২ নং বুথে পুনর্নিবাচন হতে চলেছে। এদিকে ফলতা নিয়েও চাপানউতোর চলছে।

West Bengal Repoll: শনিবার ফের ভোট বাংলায়, দেখুন কোন কোন জায়গায়
(ফাইল ফোটো)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 01, 2026 | 6:53 PM
Share

কলকাতা: চাপানউতোর চলছিল। শেষ পর্যন্ত পুনির্বাচনের ঘোষণা করেই দিল নির্বাচন কমিশন। ফের ভোট হতে চলেছে ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫ বুথে। শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে যাবে ভোট। অন্যদিকে ফলতার রিপোল নিয়ে চর্চা চললেও এখনও পর্যন্ত তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কমিশন। 

প্রসঙ্গত, রিপোল স্ক্রুটিনিতে ইতিমধ্যেই কমিশনের হাতে উঠে এসেছিল বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ইভিএমে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ তো রয়েইছে, সঙ্গে বেশ কিছু বুথের ক্যামেরাও বন্ধ করে হয়ে গিয়েছিল বলে অভিযোগ। কিন্তু ক্যামেরা যে বন্ধ হয়ে গিয়েছিল সেই তথ্যই আসেনি কমিশনের কাছে। শোনা যাচ্ছিল নেটওয়ার্কের সমস্যার কারণেই সেই তথ্য এসে পৌঁছায়নি। এবার তার যৌক্তিকতাও খুঁজে  দেখেছে কমিশন। কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আগেই জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের অজার্ভার ও রিটার্নিং অফিসার চারটি রিপোলের প্রস্তাব দিয়েছেন। এবার রিপোর্ট দেখে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলল কমিশন। 

ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ বুথে রিপোল হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মগড়াহাট পশ্চিমে ৪৬,১২৬,১২৭,১২৮,১৪২,২১৪,২১৫,২১৬, ২৩০,২৩১,২৩২ নং বুথে পুনর্নিবাচন হতে চলেছে। এদিকে ফলতা নিয়েও চাপানউতোর চলছে। সুব্রত গুপ্ত আগেই বলেছিলেন, ফলতার সবটা খতিয়ে দেখা শেষ হয়নি। হয়ে গেলেই তাঁদের সুপারিশ কমিশনে পাঠিয়ে দেওয়া হবে।সূত্রের খবর, ফলতায় গোলযোগ পূর্ণ বুথের সংখ্যা প্রায় ৩০টি বলে জানা যাচ্ছে। কারণ, শুরুতেই কমিশন বলেছিল ক্যামেরা যদি কোনওভাবে বন্ধ করে দেওয়া হয়, কালো কাপড় দিয়ে দেওয়া হলেই রিপোল হবে। এখন দেখার ফলতা নিয়েও নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা। 

Follow Us