AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Election Result: শুরুতেই পিছিয়ে গেলেন রাজ্যের কোন কোন বিদায়ী মন্ত্রী

West Bengal Result 2026: সব দলই বার্তা দিয়েছে, প্রথম কয়েক রাউন্ড দেখেই যাতে কোনও ট্রেন্ড ধরে না নেওয়া হয়। কর্মীদের এই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী প্রত্যেকেই। এখনও পর্যন্ত কোনও দলের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। কাঁটায় কাঁটায় টক্কর চলছে প্রায় সব কেন্দ্রে।

WB Election Result: শুরুতেই পিছিয়ে গেলেন রাজ্যের কোন কোন বিদায়ী মন্ত্রী
কোন কোন মন্ত্রী পিছিয়েImage Credit: TV9 Bangla
| Updated on: May 04, 2026 | 11:26 AM
Share

কলকাতা: সকাল ৮টা থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের গণনা। ইতিমধ্যেই নন্দীগ্রামে মার্জিন অনেকটাই বাড়িয়ে ফেলেছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কোথাও কোথাও এক রাউন্ড গণনা হয়ে গিয়েছে। তৃণমূলের একাধিক বিদায়ী মন্ত্রী ও বিধায়ক পিছিয়ে পড়েছেন ইতিমধ্যেই। তবে সবটাই আর্লি ট্রেন্ড। এখনও বেশ কয়েক রাউন্ড গণনা বাকি-

কোন কোন বিদায়ী মন্ত্রী পিছিয়ে পড়লেন

শ্যামপুুকুর- শশী পাঁজা (দীর্ঘদিন নারী ও শিশুকল্যাণ দফতর সামলেছেন তিনি।)

উদয়ন গুহ- দিনহাটা (উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী)

মলয় ঘটক- আসানসোল উত্তর (রাজ্যের আইনমন্ত্রী ছিলেন দীর্ঘ সময়। পরবর্তীতে তাঁর মন্ত্রীপদ চলে যায়।)

সুজিত বসু- বিধাননগর (দমকল মন্ত্রী)

মানসরঞ্জন ভুঁইয়া- সবং (রাজ্যের সেচ দফতরের বিদায়ী মন্ত্রী)

সিদ্দিকুল্লা চৌধুরী- মন্তেশ্বর (লাইব্রেরি মন্ত্রী)

এছাড়াও একাধিক বিদায়ী বিধায়ক পিছিয়ে রয়েছেন

দেবাশিস কুমার- রাসবিহারী

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়- বরানগর

কৃষ্ণ কল্যাণী- রায়গঞ্জ

পরেশ অধিকারী- মেখলিগঞ্জ

Follow Us