AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM Lead: দু’টি আসনে এগিয়ে বামেরা, বিধানসভায় কি ‘শূন্য’ দশা কি কাটতে চলেছে?

WB Assembly Election Result 2026: ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে সিপিএম এগিয়ে রয়েছে দু'টি কেন্দ্রে। সকালে তিনটে কেন্দ্রে এগিয়ে গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় দু'টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বামেরা। এখনও পর্যন্ত সিপিএম এগিয়ে রয়েছে ডোমকলে। প্রাথমিক ট্রেন্ড বলছে সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রানা।

CPIM Lead: দু'টি আসনে এগিয়ে বামেরা, বিধানসভায় কি 'শূন্য' দশা কি কাটতে চলেছে?
সিপিএমImage Credit: Tv9 Bangla
| Updated on: May 04, 2026 | 12:39 PM
Share

কলকাতা : বিধানসভায় শূন্য গেরো কি কাটতে চলেছে বামেদের? ২৯৩ আসনে ভোটগণনা চলছে। প্রাথমিক ট্রেন্ড বলছে, বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। একাধিক হেভিওয়েট তৃণমূল প্রার্থী পিছিয়ে রয়েছেন। অন্যদিকে, আসানসোল দক্ষিণ থেকে খড়গপুর সদর একাধিক কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থীরা এগিয়ে রয়েছেন। কিন্তু, বামেরা কি এবার খাতা খুলতে পারবে? কী বলছে প্রাথমিক ট্রেন্ড।

শূন্যের গেরো কি কাটবে সিপিএম-এর?

ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে সিপিএম এগিয়ে রয়েছে দু’টি কেন্দ্রে। সকালে তিনটে কেন্দ্রে এগিয়ে গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় দু’টি কেন্দ্রে এগিয়ে গিয়েছে বামেরা। এখনও পর্যন্ত সিপিএম এগিয়ে রয়েছে ডোমকলে। প্রাথমিক ট্রেন্ড বলছে সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রানা। প্রায় এক হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ভোটের আগে দেখা গিয়েছিল, ডোমকলের তৃণমূলের দু’টি পার্টি অফিস দখল করেছিল সিপিএম। বহু কর্মীও তৃণমূল ছেড়ে সিপিএমে যোগও দেন। যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছিল।

অন্যদিকে, সাগরদিঘিতে এগিয়ে রয়েছে বাম সমর্থিত জোট প্রার্থী। এগিয়ে রয়েছেন মশিউর রহমান। এই কেন্দ্র থেকেই তৃণমূলের হয়ে লড়াই করছেন বাইরন বিশ্বাস। প্রথম থেকেই দেখা গিয়েছে বাইরন বিশ্বাস একটা ভবিষ্যদ্বানী করেছিলেন যে তিনি সাগরদিঘি থেকে জিতবেন না। সেই ট্রেন্ডই দেখা গেল সাগরদিঘিতে।

অন্যদিকে, কেরলমে বামেরা অনেকটাই পিছিয়ে রয়েছে। এক্সিট পোলে দেখা গিয়েছিল কংগ্রেসই ফিরছে। ভোট গণনাতেও সেই ট্রেন্ডই লক্ষ্য করা গিয়েছে।

Follow Us