AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School Teachers: ছুটি না নিয়ে দিনের পর দিন স্কুল কামাই? শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ শিক্ষা দফতরের

Teacher Unauthorized Absence: সম্প্রতি ডিএ এবং টেট সংক্রান্ত আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। অভিযোগ, সেই কর্মসূচিতে যোগ দিতে গিয়ে অনেকেই স্কুলে উপস্থিত থাকছেন না। কিন্তু নিয়ম মেনে ছুটি না নিয়েই স্কুলে অনুপস্থিত থাকার বিষয়টি ভাল চোখে দেখছে না শিক্ষা দফতর। পড়ুয়াদের পঠনপাঠনে যাতে কোনও প্রভাব না পড়ে, সে কারণেই এবার আরও কড়া পদক্ষেপ করা হচ্ছে।

School Teachers: ছুটি না নিয়ে দিনের পর দিন স্কুল কামাই? শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ শিক্ষা দফতরের
Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 22, 2026 | 7:12 AM
Share

কলকাতা: ছুটি না নিয়ে স্কুল কামাই করা যাবে না। ডিএ (DA) ও টেট(TET)-সহ বিভিন্ন আন্দোলনের কারণে শিক্ষকদের একাংশ স্কুলে অনুপস্থিত থাকছেন বলে অভিযোগ। এবার এই বিষয়ে কড়া অবস্থান নিল শিক্ষা দফতর(West Bengal School Education)। বিশেষ করে প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে এই বিষয়ে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া স্কুলে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

কড়া শিক্ষা দফতর

সম্প্রতি ডিএ এবং টেট সংক্রান্ত আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। অভিযোগ, সেই কর্মসূচিতে যোগ দিতে গিয়ে অনেকেই স্কুলে উপস্থিত থাকছেন না। কিন্তু নিয়ম মেনে ছুটি না নিয়েই স্কুলে অনুপস্থিত থাকার বিষয়টি ভাল চোখে দেখছে না শিক্ষা দফতর। পড়ুয়াদের পঠনপাঠনে যাতে কোনও প্রভাব না পড়ে, সে কারণেই এবার আরও কড়া পদক্ষেপ করা হচ্ছে।

নির্দেশিকায় কী বলা হয়েছে?

শিক্ষা দফতরের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠানো হয়েছে সব জেলা স্কুল পরিদর্শককে। সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের কোনও শিক্ষক অনুমতি ছাড়া অনুপস্থিত থাকলে, নিয়ম অনুযায়ী সেই বিষয়টির দ্রুত নিষ্পত্তি করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষকের ছুটি মঞ্জুর করা অথবা তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করা, নিয়ম অনুযায়ী যথাযথ পদক্ষেপ করতে হবে।

একইসঙ্গে নির্দেশ দেওয়া হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অননুমোদিত ছুটির আবেদন অথবা এখনও নিষ্পত্তি না হওয়া অননুমোদিত অনুপস্থিতির কোনও ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। প্রতিটি ঘটনার তথ্য ও গুরুত্ব বিচার করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে হয় ছুটি মঞ্জুর করতে হবে, নয়তো শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করতে হবে।

Follow Us