AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather Alert: তুমুল বৃষ্টি আসছে, ঘনঘন পড়বে বাজ, কোথাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলল আবহাওয়া অফিস?

Kolkata & West Bengal Rain Alert: আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর প্রদেশ থেকে বাংলার দিকেই ফিরছে নিম্নচাপ। এই পুরনো নিম্নচাপেই ফের ভারী বৃষ্টির আশঙ্কা। আজ পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

West Bengal Weather Alert: তুমুল বৃষ্টি আসছে, ঘনঘন পড়বে বাজ, কোথাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলল আবহাওয়া অফিস?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 07, 2026 | 12:49 PM
Share

কলকাতা: কালো হয়ে এসেছে আকাশ। ঝেঁপে বৃষ্টি নামল বলে। আলিপুর আবহাওয়া অফিস আগেই বলেছিল যে নতুন সপ্তাহের শুরুতেও বৃষ্টি হবে। সেই পূর্বাভাস অনুযায়ীই আজ, সোমবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। জারি হল সতর্কতা।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা ১২টা থেকে বৃষ্টি নামতে চলেছে। কলকাতায় যেমন বৃষ্টি হবে, তার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি। বৃষ্টির সঙ্গে ঘনঘন বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। তাই আপাতত কংক্রিটের নীচে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

কেন আবার বৃষ্টি হবে?

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর প্রদেশ থেকে বাংলার দিকেই ফিরছে নিম্নচাপ। এই পুরনো নিম্নচাপেই ফের ভারী বৃষ্টির আশঙ্কা। আজ পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণনা, দক্ষিণ ২৪ পরগণাতেও বৃষ্টি হবে।

আগামিকাল দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  আগামিকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বর্ধমান, বীরভূমে।  ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও।

বুধবার দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়াতেও। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলার বিক্ষিপ্তভাবে কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে কমবে বৃষ্টি।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ