Weather Update: আবহাওয়ার বড় অ্যালার্ট, একদিনে ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা
Heavy Rain Alert: আজ শুক্রবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। বাকি এলাকায় থাকছে শুষ্ক আবহাওয়া। আগামী সপ্তাহে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির স্পেল চলতে পারে।

কলকাতা: তাণ্ডব চালিয়ে ‘অর্ণব’ চলে গিয়েছে বটে, তবে শেষ হয়েও হয়নি শেষ। অন্যদিকে, তার পিছু পিছু হাজির হচ্ছে আরও এক নিম্নচাপ। সব মিলিয়ে শীত শীত আমেজটা নষ্ট করে দিতে পারে প্রবল বৃষ্টি। একদিকে, সাইক্লোন অর্ণবের অবশিষ্টাংশ ছত্তিশগঢ়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ আশঙ্কা বাড়াচ্ছে।
বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ
নতুন নিম্নচাপ আশঙ্কা বাড়াচ্ছে। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে সংলগ্ন বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগর এলাকায় এই নিম্নচাপের অবস্থান রয়েছে। সেটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল বলেই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের।
দক্ষিণবঙ্গে কোথায় হবে বৃষ্টি
আজ শুক্রবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। বাকি এলাকায় থাকছে শুষ্ক আবহাওয়া। আগামী সপ্তাহে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির স্পেল চলতে পারে।
২০০ মিলিমিটার বৃষ্টির অ্য়ালার্ট
নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি থাকছে দার্জিলিং, জলপাইগুড়ির জন্য। কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা বাতাস। কোথাও কোথাও এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩১ অক্টোবর শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়ো হাওয়া বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৬ থেকে ৯৮ শতাংশ।
