AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather Update: ছাতা-রেইনকোট রেডি রাখুন, হাতে মাত্র কয়েক ঘণ্টা! তারপরই শুরু হবে বৃষ্টির ভয়ঙ্কর ‘খেলা’

Rain Forecast for Kolkata & West Bengal: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, শনিবার (২১ মার্চ)  কলকাতা সহ গোটা বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে বাংলা জুড়ে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো বাতাসও। 

West Bengal Weather Update: ছাতা-রেইনকোট রেডি রাখুন, হাতে মাত্র কয়েক ঘণ্টা! তারপরই শুরু হবে বৃষ্টির ভয়ঙ্কর 'খেলা'
বৃষ্টি থেকে পোষ্যকে রক্ষা করার চেষ্টা।Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 21, 2026 | 8:51 AM
Share

কলকাতা: গরমের এন্ট্রি ঠিকভাবে হল না, তার আগেই দাপট দেখাচ্ছে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার জেরে জেলায় জেলায় রাতভর বৃষ্টি চলল। বেশ কিছু জায়গায় জল জমেছে। তবে রাতভর এই ঝড়-বৃষ্টিতে সকাল থেকে রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া। বেশ একটা হিমেল পরশ রয়েছে। বইছে ঠান্ডা হাওয়া। আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথায় কোথায়, কখন বৃষ্টি হবে, জেনে নিন লেটেস্ট আপডেট-

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, শনিবার (২১ মার্চ)  কলকাতা সহ গোটা বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে বাংলা জুড়ে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো বাতাসও।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল সারা রাত বৃষ্টির পর পারাপতন হয়েছে বেশ অনেকটাই। কলকাতার রাতের তাপমাত্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস পতন হয়েছে। আজ ২৫.৪ ডিগ্রি থেকে কমে ১৯.২ ডিগ্রিতে নামল সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৪ শতাংশ।

আজও বৃষ্টি হবে কলকাতায়। এর পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া বইবে বলেই জানানো হয়েছে আবহাওয়া অফিসের পূর্বাভাসে।

বিগত কয়েকদিন ধরেই বাংলা জুড়ে বৃষ্টি হচ্ছে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে। গরম থেকে স্বস্তি মিললেও বৃষ্টি, শিলাবৃষ্টিতে চাষে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Follow Us