AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump on Iran War: ইরানের সঙ্গে সংঘর্ষবিরতি চান না ট্রাম্প! এবার কি আরও ভয়ঙ্কর কিছু হতে চলেছে?

Oil Crisis: হরমুজ প্রণালী, যা নিয়ে গোটা বিশ্ব চিন্তায়, সে প্রসঙ্গে ট্রাম্প বলেন যে এই গুরুত্বপূর্ণ জলপথ সুরক্ষিত করতে অনেক সাহায্যের প্রয়োজন। যদি চিন, জাপানের মতো দেশ এই বিষয়ে যুক্ত হয়, তাহলে ভালো হয়। ইরানের বন্ধ করে দেওয়া হরমুজ প্রণালীকে পুনরায় খোলার জন্য জাহাজের প্রয়োজন বলেই উল্লেখ করেন।

Donald Trump on Iran War: ইরানের সঙ্গে সংঘর্ষবিরতি চান না ট্রাম্প! এবার কি আরও ভয়ঙ্কর কিছু হতে চলেছে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Mar 21, 2026 | 6:30 AM
Share

ওয়াশিংটন: তিনি নাকি ১১টিরও বেশি দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছেন! কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে বা মধ্যস্থতা করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর দাবি, এই সংঘাতে ব্য়াকফুটে রয়েছে ইরান (Iran)। তাই ওয়াশিংটন তাদের সামরিক অভিযান বন্ধ করতে প্রস্তুত নয়।

শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা আলোচনা করতে পারি কিন্তু আমি সংঘর্ষবিরতি চাই না। যখন আপনি বিপরীত পক্ষকে কার্যত নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন সংঘর্ষবিরতি করতে পারেন না…আমরা তা চাইছি না।”

ইজরায়েলের সঙ্গে মিলে ইরানের উপরে হামলা এবং যুদ্ধের মেয়াদ নিয়েও মুখ খোলেন ট্রাম্প। ইজরায়েল এই যুদ্ধ শেষ করতে রাজি কি না, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার তাই মনে হয়। আমাদের খুব ভাল সম্পর্ক। আমরা কম-বেশি একই জিনিস চাই। আমরা জয় চাই। দুই দেশই তাই চাইছি এবং সেটাই পাচ্ছি।”

হরমুজ প্রণালী, যা নিয়ে গোটা বিশ্ব চিন্তায়, সে প্রসঙ্গে ট্রাম্প বলেন যে এই গুরুত্বপূর্ণ জলপথ সুরক্ষিত করতে অনেক সাহায্যের প্রয়োজন। যদি চিন, জাপানের মতো দেশ এই বিষয়ে যুক্ত হয়, তাহলে ভালো হয়। ইরানের বন্ধ করে দেওয়া হরমুজ প্রণালীকে পুনরায় খোলার জন্য জাহাজের প্রয়োজন বলেই উল্লেখ করেন। তবে হরমুজ প্রণালী যে আমেরিকার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাও বুঝিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমরা ইউরোপিয়ান ও এশিয়ান দেশগুলির মতো হরমুজ প্রণালী অতটা ব্যবহার করি না।”

উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশই এই হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যায়। সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করতেই বিশ্বের একাধিক দেশের তেলের ভাঁড়ারে টান পড়েছে। হু হু করে বাড়ছে ক্রুড তেলের দাম।

Follow Us