West Bengal Weather Update: জারি হয়ে গিয়েছে Red Alert, এই ৫ জেলা ভয়ঙ্কর দুর্যোগের মুখে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়েও বড় আপডেট হাওয়া অফিসের
Monsoon Weather Update: একদিকে যেখানে উত্তরবঙ্গ বৃষ্টিতে ভাসছে, সেখানেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। বুধবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতা: দুর্যোগ পিছু ছাড়ছে না পাহাড়ের। টানা বৃষ্টিতে ফের দুর্যোগ উত্তরবঙ্গে। সিকিম, ভুটানের জলে আরও বাড়ছে বিপদ। পাহাড়ে ধস এবং নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। আজ, সোমবার কোথায় কোথায় বৃষ্টি হবে, জেনে নিন আবহাওয়ার আপডেট।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গে এখনও কয়েকদিন বৃষ্টি চলবে। আজও উত্তরের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাহাড় ও ডুয়ার্সে অতি বা তীব্র ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একদিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
বর্ষা আসতেই বিপর্যস্ত হয়েছে পাহাড় ও সিকিম। এ যেন প্রতি বছরের রুটিন হয়ে গিয়েছে। ইতিমধ্যেই গত সপ্তাহের বৃষ্টিতেও বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। ভেঙে গিয়েছিল অস্থায়ী বেইলি ব্রিজ। পাহাড়ের একাধিক রাস্তায় নেমেছিল ধস। সেবকে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। কালিম্পং থেকে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পাহাড়্র নদীগুলির জলস্তরও অনেকটা বেড়ে গিয়েছে। এরই মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস।
আগামিকাল, মঙ্গলবারও উত্তরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
একদিকে যেখানে উত্তরবঙ্গ বৃষ্টিতে ভাসছে, সেখানেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। বুধবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। শনিবার কলকাতা-সহ সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাত থেকে বাঁচতে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমলেও, গরম থেকে মুক্তি মিলছে না এখনই। ভ্যাপসা গরম চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
