AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandrima Bhattacharya assets: সোনার আংটি, হার, লকারে রয়েছে সোনার পেনও! চন্দ্রিমার সম্পত্তির পরিমাণ জানেন?

Chandrima Bhattacharya affidavit: ২০২৪-২৫ আর্থিক বছরে তাঁর বার্ষিক আয় প্রদর্শিত হয়েছে ২ লক্ষ ৩৩ হাজার ৫৫০ টাকা। তাঁর স্বামী সমীর বসুর একই সময়ের বার্ষিক আয় ৪ লক্ষ ৩৪ হাজার ১১০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে চন্দ্রিমার বার্ষিক আয় ছিল ২ লক্ষ ২৫ হাজার ৫৫০ টাকা। অর্থাৎ সে অর্থে শেষ চার-পাঁচ বছরে চন্দ্রিমার বার্ষিক আয়ে সেরকম কোনও পরিবর্তন আসেনি। এই মুহূর্তে চন্দ্রিমার হাতে ১ লক্ষ ২০ হাজার ২৪০ টাকা রয়েছে। 

Chandrima Bhattacharya assets: সোনার আংটি, হার, লকারে রয়েছে সোনার পেনও! চন্দ্রিমার সম্পত্তির পরিমাণ জানেন?
চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল প্রার্থীImage Credit: TV9 Bangla
| Updated on: Apr 08, 2026 | 5:51 PM
Share

কলকাতা: একাধারে একজন দক্ষ আইনজীবী, অন্যদিকে দক্ষ রাজনীতিক। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পেশায় আইনজীবী চন্দ্রিমা ভট্টাচার্য ২০১১ সালে পরিবর্তনের জমানায় প্রথমবার রাজনীতির মূল স্রোতে উঠে আসেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তিনি উত্তর ২৪ পরগনার দমদম উত্তর কেন্দ্র থেকে জয়লাভ করেন। তাঁর আইনি জ্ঞান এবং বাগ্মিতা তাঁকে দ্রুত দলের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ করে তোলে। প্রথমবার বিধায়ক হয়েই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান।

২০১৬ সালের নির্বাচনে সাময়িক ধাক্কা খেলেও, ২০১৭ সালের উপ-নির্বাচনে কাঁথি দক্ষিণ কেন্দ্র থেকে জিতে তিনি পুনরায় বিধানসভায় ফেরেন। বর্তমানে তিনি উত্তর দমদম কেন্দ্রের বিধায়ক। তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম বড় সাফল্য দলের মহিলা সংগঠনকে শক্তিশালী। চন্দ্রিমা ভট্টাচার্য এবারও দমদম উত্তর থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। চন্দ্রিমার সম্পত্তির পরিমাণ কত জানেন?

কমিশনে জমা দেওয়া হলফনামা অনুসারে, চন্দ্রিমা ভট্টাচার্য ১৯৭২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম এবং ১৯৭৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন ১৯৭৮ সাল থেকে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বর্তমানে তিনি একজন সমাজকর্মী এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত

২০২৪-২৫ আর্থিক বছরে তাঁর বার্ষিক আয় প্রদর্শিত হয়েছে ২ লক্ষ ৩৩ হাজার ৫৫০ টাকাতাঁর স্বামী সমীর বসুর একই সময়ের বার্ষিক আয় ৪ লক্ষ ৩৪ হাজার ১১০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে চন্দ্রিমার বার্ষিক আয় ছিল ২ লক্ষ ২৫ হাজার ৫৫০ টাকা। অর্থাৎ সে অর্থে শেষ চার-পাঁচ বছরে চন্দ্রিমার বার্ষিক আয়ে সেরকম কোনও পরিবর্তন আসেনি। এই মুহূর্তে চন্দ্রিমার হাতে ১ লক্ষ ২০ হাজার ২৪০ টাকা রয়েছে।

চন্দ্রিমার এসবিআই- কলকাতা হাইকোর্ট SPB ব্রাঞ্চে দুটি অ্যাকাউন্ট রয়েছে। একটি অ্যাকাউন্টে ১ কোটি ৮ লক্ষ ৮৫ হাজার ৯২২ টাকা রয়েছে। আরেকটি অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা রয়েছে। দুটি অ্যাকাউন্ট মিলিয়ে ১ কোটি ১০ লক্ষ ৫৬ হাজার ১৬২ টাকা রয়েছে চন্দ্রিমার।

চন্দ্রিমার স্বামীরও ব্যাঙ্ক অফ বরোদা ও এসবিআই-তে একটি করে অ্যাকাউন্ট রয়েছে। দুটি অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর ২ লক্ষ ৮ হাজার ১৪০ টাকা রয়েছে।

পোস্ট অফিসে তাঁদের কোনও অ্যাকাউন্ট নেই। মার্কেটে কোথাও কোনও বিনিয়োগ নেই তাঁর। তাঁর একটা স্করপিও গাড়ি রয়েছে। আর সোনা বলতে চন্দ্রিমার রয়েছে ১২ গ্রামের একটা সোনার গলার হার, একটা সোনার আংটি,  ৮ গ্রামের সোনার পেন, ৮ গ্রামের সোনার ব্যাঙ্গেল, হীরের আংটি। সব মিলিয়ে চন্দ্রিমার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৪ লক্ষ ১৯ হাজার ৯৯ টাকা। গড়চা রোডে চন্দ্রিমার বাড়ি। এটাই তাঁর বাসস্থান।

Follow Us