SIR Supplementary List : সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ? কোথায়, কীভাবে আবেদন করবেন? জেনে নিন

SIR Supplementary List : নাম বাদ দেওয়া হলে আপিল করা ট্রাইবুনালে। অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। সেখানেই আবেদন করা যাবে। দু'টি উপায়ে আবেদন করা যাবে। এক, অনলাইনে। দুই, অফলাইনে। অনলাইন ও অফলাইনে কীভাবে আবেদন করবেন, জেনে নিন

SIR Supplementary List : সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ? কোথায়, কীভাবে আবেদন করবেন? জেনে নিন
কীভাবে কোথায় আবেদন করবেন?Image Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Mar 23, 2026 | 1:28 PM

কলকাতা : আজ এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। এরপর ধাপে ধাপে তালিকা প্রকাশিত হবে। চলতি সপ্তাহে শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত ২৮ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়েছে। প্রথম তালিকাতেই বাদ যেতে পারে প্রায় ১০ লাখের নাম। ২৮ লাখের মধ্যে যদি ১০ লাখের নাম বাদ যায়, তাহলে বাকি বিবেচনাধীনের তালিকায় থাকা ৩২ লাখের মধ্যে কত নাম বাদ যেতে পারে? যদি ৪০ শতাংশ হারে নাম বাদ যায়, তাহলে আরও ১১-১২ লাখের নামের বাদ যেতে পারে। তাহলে হিসেব করলে দেখা যাবে অতিরিক্ত ভোটার তালিকা থেকে প্রায় ২২-২৪ লাখের নাম বাদ পড়তে চলেছে। কিন্তু, যাঁদের নাম বাদ পড়বে, তাঁদের কী হবে? কোথায় কীভাবে আবেদন করবেন তাঁরা?

নাম বাদ পড়লে কী করবেন?

নাম বাদ দেওয়া হলে আপিল করা ট্রাইব্যুনালে। অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। সেখানেই আবেদন করা যাবে। দু’টি উপায়ে আবেদন করা যাবে। এক, অনলাইনে। দুই, অফলাইনে।

অনলাইনে আবেদন পদ্ধতি

  • ইসিআই নেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে।
  • ecinet.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটে ক্লিক করার পর সেখানে আবেদন জানানোর অপশন দেওয়া হবে। সেখানে গিয়ে আবেদন করতে হবে।
  • এছাড়া, ইসিআই নেট মোবাইল অ্যাপেও আবেদন করা যাবে।

অফলাইনে কীভাবে আবেদন করবেন?

অফলাইনে জেলাশাসকের অফিসে গিয়ে আবেদন জানাতে পারেন ট্রাইব্যুনালে। এছাড়া, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে। সেক্ষেত্রে প্রশাসন সেই আবেদন ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করবে।

এদিকে, ট্রাইব্যুনাল গঠন নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ট্রাইব্যুনাল গঠনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করার জন্য চিঠি দেওয়া হয়েছে। ১৯ জন প্রাক্তন বিচারক-বিচারপতির অফিস ও বাড়ি-সহ প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রাক্তন বিচারক-বিচারপতিদের জন্য কর্মচারী নিয়োগ নিয়েও দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us