AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Trinamool Leaders: অরূপ রায়, চন্দ্রনাথ সিনহা থেকে সাবিনা ইয়াসমিন, ঋতব্রতর হাত ধরে ‘নতুন তৃণমূলে’ কোন কোন বর্ষীয়ান হেভিওয়েটরা?

TMC Breakaway Group: গত দুদিনে এক গুচ্ছ জল্পনা বঙ্গ রাজনীতিকে তোলপাড় করেছে। বুধবার ৬০ জন বিধায়কের সই নিয়ে বিধানসভায় প্রবেশ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর তাতে মনে করা হচ্ছে, আজই ভেঙে চুরমার হয়ে যেতে পারে তৃণমূল। 

New Trinamool Leaders: অরূপ রায়, চন্দ্রনাথ সিনহা থেকে সাবিনা ইয়াসমিন, ঋতব্রতর হাত ধরে 'নতুন তৃণমূলে' কোন কোন বর্ষীয়ান হেভিওয়েটরা?
নতুন তৃণমূলে কারা কারা? Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 03, 2026 | 12:04 PM
Share

কলকাতা: আজই আত্মপ্রকাশ ‘নতুন তৃণমূলে’র? বিরোধী দলের তকমা পেতে চলেছে ‘নতুন তৃণমূল’? ঘাসফুল প্রতীক হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? গত দুদিনে এক গুচ্ছ জল্পনা বঙ্গ রাজনীতিকে তোলপাড় করেছে। বুধবার ৫৯ জন বিধায়কের সই নিয়ে বিধানসভায় প্রবেশ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর তাতে মনে করা হচ্ছে, আজই ভেঙে চুরমার হয়ে যেতে পারে তৃণমূল।

নতুন তৃণমূলে কারা কারা থাকতে পারেন? ঋতব্রতকে ‘অনুসরণ’ করলেন কারা কারা?

রয়েছেন হাওড়া মধ্যর বিধায়ক অরূপ রায়

ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতি

মহেশতলার বিধায়ক শুভাশিস দাস

কুলপির বিধায়ক বর্ণালী ধারা

কেশপুরের বিধায়ক শিউলি সাহা

সামসেরগঞ্জের বিধায়ক মহম্মদ নূর আলম

হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ

রয়েছেন লালগোলার বিধায়ক আব্দুল আজিজ। তিনি এনামুক হকের জামাই।

ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন

সুতির বিধায়ক ইমানি বিশ্বাস

রঘুনাথগঞ্জের বিধায়ক আক্রুজ্জামান

খড়্গপুরের বিধায়ক দিনেন রায়

সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন

রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়

রথীন ঘোষ

সন্দীপন সাহা

চন্দ্রনাথ সিনহা

পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা। রয়েছেন হাওড়া জেলার তিন বিধায়ক। রয়েছেন অরুণাভ সেন, সমীর পাঁজাও। রয়েছেন আরও অনেক পরিচিত মুখ! তবে প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসাবে মানছেন। তবে বিরোধী দলনেতার মুখ কে? সে প্রশ্ন করলেই আপাতত মুখে কুলুপ তাঁদের। তবে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এটা স্পষ্ট, মমতা অভিষেক নিয়ন্ত্রণ ভেঙে বেরিয়ে এসেছেন তাঁরা। দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে আত্ম প্রকাশ নব তৃণমূলের।

Follow Us