AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Minister: নীলাদ্রিশেখর দানা থেকে শঙ্কর ঘোষ-স্বপ্না দেবনাথরা…, কারা হতে পারেন মন্ত্রী?

নাম রয়েছে শঙ্কর ঘোষের। শিলিগুড়ি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। এই প্রথম নয় একুশের নির্বাচনেও জয়ী হয়েছিলেন তিনি। বিজেপির গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন তিনি। এমনকী, তাঁর উপর একাধিক হামলার অভিযোগ উঠেছিল। 

BJP Minister: নীলাদ্রিশেখর দানা থেকে শঙ্কর ঘোষ-স্বপ্না দেবনাথরা..., কারা হতে পারেন মন্ত্রী?
কারা হতে পারেন মন্ত্রী?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 08, 2026 | 1:06 PM
Share

কলকাতা: শুক্রবারই জানা যাবে কে হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)? এই নিয়ে কম জল্পনা হয়নি। প্রথমেই নাম উঠে এসেছে শুভেন্দু অধিকারীর। (Suvendu Adhikari) একই সঙ্গে জল্পনা রয়েছে শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত ও অগ্নিমিত্রা পালের। এবার আর শুধু মুখ্যমন্ত্রী নয়, বাংলার নতুন মন্ত্রীসভায় থাকতে পারেন কারা? এবার উঠছে সেই প্রশ্ন।

সূত্রের খবর, মন্ত্রিত্বের দৌড়ে প্রথমেই রয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি এই নেতা দীর্ঘদিন আরএসএস-এর (RSS) প্রচারক ছিলেন। পরে সঙ্ঘের নির্দেশেই তিনি বাংলায় আসেন। বিজেপিকে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী করেন। বিজেপি যখন এ রাজ্যে ক্ষমতায় ছিল না, সেই সময়ও তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন খড়গপুর সদর (Kharagpur Sadar) থেকে। তবে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে পরাজিত হন তিনি। তবে এবার তিনি নিজের কেন্দ্রে জয়ী হন।

নাম রয়েছে শঙ্কর ঘোষের। শিলিগুড়ি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। এই প্রথম নয় একুশের নির্বাচনেও জয়ী হয়েছিলেন তিনি। বিজেপির গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন তিনি। এমনকী, তাঁর উপর একাধিক হামলার অভিযোগ উঠেছিল।

একই সঙ্গে মন্ত্রী হতে পারেন স্বপন দাশগুপ্ত, নিশীথ প্রামাণমিক, জিতেন্দ্র তিওয়ারি, শারদ্বত মুখোপাধ্যায়রা। মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন নীলাদ্রিশেখর দানা, প্রণত টুডুরা। মন্ত্রী হতে পারেন, রুদ্রনীল ঘোষ, দুধকুমার মণ্ডল, বঙ্কিম ঘোষরা। জল্পনা রয়েছে মহিলা মুখ নিয়েও। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল দীর্ঘদিন রাজনীতির মুখ। বাংলায় বিজেপির প্রথম সারির নেত্রী। জল্পনা চলছে রেখা পাত্র ও রত্না দেবনাথের নাম নিয়েও। তবে এই সব নিয়েই ছড়িয়েছে জল্পনা।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী