AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana Benefit: অন্নপূর্ণা যোজনায় কাদের নাম বাদ যাবে না? জানিয়ে দিল সরকার

Annapurna Yojana Scheme Beneficiary: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় ২৭ লক্ষ উপভোক্তার নাম তালিকাভুক্ত ছিল, যারা কেউ ভারতীয় নন, কারোর আবার ভোটার তালিকায় নাম নেই, কেউ আবার একাধিক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা নিচ্ছিলেন। এদের নাম বাদ দেওয়া হয়েছে। 

Annapurna Yojana Benefit: অন্নপূর্ণা যোজনায় কাদের নাম বাদ যাবে না? জানিয়ে দিল সরকার
প্রতীকী ছবিImage Credit: Chatgpt
| Updated on: Jul 06, 2026 | 1:39 PM
Share

কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে অনেক আশা-প্রত্যাশা মহিলাদের। মাসে মাসে তিন হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। ইতিমধ্যে জুন ও জুলাই মাসের টাকাও দেওয়া হয়েছে। জুলাই মাসে ১ কোটি ১০ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ৩০০০ টাকা। তবে এখনও অনেকের আবেদন গৃহীত হয়নি, তা ভেরিফিকেশন পর্যায়ে আছে। তারা আদৌ অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।  ঠিক কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? সেই উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) নিজেই।

বিজেপি সরকার প্রথম থেকেই বলেছে যে প্রকৃত প্রয়োজন যাদের, তাদেরই অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা দেওয়া হবে। ইতিমধ্যেই সরকার বেশ কিছু ক্রাইটেরিয়া বা শর্তও জানিয়েছে যে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন আর কারা নয়। যেমন সরকারি চাকরি করেন বা সরকারি পেনশন পান যারা, কিংবা  যাদের আয় আয়করের সীমার থেকে বেশি, তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।

রাজ্য সরকার জানিয়েছে, মোট ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ঝাড়াই-বাছাই করে ২৬ লক্ষের আবেদন বাতিল করা হয়েছে। ১ জুলাই থেকে বাকি যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করেছে।

কাদের নাম বাদ যাবে না?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় ২৭ লক্ষ উপভোক্তার নাম তালিকাভুক্ত ছিল, যারা কেউ ভারতীয় নন, কারোর আবার ভোটার তালিকায় নাম নেই, কেউ আবার একাধিক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা নিচ্ছিলেন। এদের নাম বাদ দেওয়া হয়েছে।

এরপরই তিনি জানান কারা কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রীর কথায়, ভারতীয় নাগরিকরা এই যোজনার সুবিধা পাবেন। এর পাশাপাশি বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে যারা এসেছেন এবং নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA)-তে আবেদন করেছেন, তাদেরও এই যোজনায় সুবিধা দেওয়া হবে। যতদিন তাদের আবেদনের নিষ্পত্তি হচ্ছে না, ততদিন তারা এই আর্থিক প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন না।

একইভাবে, যাদের নাম এসআইআরে বাদ গিয়েছে এবং তার জন্য যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরও এই সামাজিক প্রকল্প থেকে এখনই বাদ দেওয়া হচ্ছে না। ট্রাইব্যুনালের শুনানি না হওয়া পর্যন্ত তারাও তিন হাজার টাকা করে পাবেন।

Follow Us