AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

R G Kar Hospital: আর জি করে লিফটে আটকে মৃত্যু কাণ্ডে লিফ্টম্যান, সিকিউরিটি গার্ড-সহ গ্রেফতার ৫

R G Kar Hospital: কতদিন অন্তর রক্ষণাবেক্ষণ করা হত, এই ধরনের একাধিক বিষয়ে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। আগামী সোমবার সকালের মধ্যেই এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।পাশাপাশি, অরূপ বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি এবং লিফটের ভিতর সিসিটিভির যে ছবি বন্দি হয়েছে, তাও রিপোর্ট সহকারে জমা দিতে বলা হয়েছে স্বাস্থ্য ভবনে।

R G Kar Hospital: আর জি করে লিফটে আটকে মৃত্যু কাণ্ডে লিফ্টম্যান, সিকিউরিটি গার্ড-সহ গ্রেফতার ৫
ট্রমা কেয়ারের লিফটে মৃত্যুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 20, 2026 | 11:51 PM
Share

কলকাতা: এবার আর জি করের ঘটনায় স্বাস্থ্য ভবন রিপোর্ট তলব করল। কী ঘটেছিল, কেন লিফটের ভিতর কোন কর্মী ছিল না, ওই ব্যক্তি কোথায় গিয়েছিলেন কার সঙ্গে ছিলেন, লিফটের রক্ষণাবেক্ষণ কী অবস্থায় ছিল, কতদিন অন্তর রক্ষণাবেক্ষণ করা হত, এই ধরনের একাধিক বিষয়ে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। আগামী সোমবার সকালের মধ্যেই এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।পাশাপাশি, অরূপ বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি এবং লিফটের ভিতর সিসিটিভির যে ছবি বন্দি হয়েছে, তাও রিপোর্ট সহকারে জমা দিতে বলা হয়েছে স্বাস্থ্য ভবনে। ঘটনায় ৩ জন লিফ্টম্যান এবং ২ জন সিকিউরিটি গার্ডকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। ৫ জনকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ।

শিশু এবং মহিলা বের হতে পারলেও কেন ওই ব্যক্তি আটকে পড়লেন, কেন তিনি বের হতে পারলেন না, সে ব্যাপারেও যাবতীয় তথ্যাদি অনুসন্ধান করা নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য ভবনের তরফে হাসপাতালে কর্তৃপক্ষ কাছে, এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

গাফিলতি কোন পর্যায় ছিল এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে সংস্থাগুলি রয়েছে, সেগুলি কতটা দায়িত্বসম্পূর্ণ, সেগুলো রিপোর্টে উল্লেখ রাখতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ মর্মান্তিক ঘটনা ঘটে যায় আরজি কর হাসপাতালে।  ট্রমা কেয়ার সেন্টারের লিফটে দীর্ঘক্ষণ আটকে মৃত্যু হয় ওই এক ব্যক্তির। অরূপ বন্দ্যোপাধ্যায় নামে বছর চল্লিশের ওই ব্যক্তি নাগেরবাজারের বাসিন্দা। তাঁর ছেলের হাত ভেঙে গিয়েছিল। ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছিলেন তিনি। সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন। লিফটে নীচে নামছিলেন তিনি। লিফটে তাঁর সঙ্গে আরও কয়েকজন পরিবারের সদস্য ছিলেন বলে সূত্রের খবর। কিন্তু তাঁরা বেরোতে পারলেও অরূপ পারেননি। দীর্ঘক্ষণ পর তাঁকে যখন উদ্ধার করা হয়, তাঁর মৃত্যু হয়েছে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন