AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter Weather Update: কুয়াশার আড়ালেই ঘুরছে খেলা! কয়েক ঘণ্টার মধ্যে আবহাওয়ার বড় পরিবর্তন

Winter Weather Update: শুক্রবারের তুলনায় শনিবার আরও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল বাঁকুড়া শহর-সহ আশপাশের এলাকা। কুয়াশার ঘনত্বের কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে নেমে আসে। ফলে জাতীয় ও রাজ্য সড়কে যান চলাচল করছে অত্যন্ত ধীর গতিতে।

Winter Weather Update: কুয়াশার আড়ালেই ঘুরছে খেলা! কয়েক ঘণ্টার মধ্যে আবহাওয়ার বড় পরিবর্তন
সকাল থেকেই কুয়াশার দাপট Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 25, 2025 | 10:10 AM
Share

কলকাতা: শীত যত ফুরিয়ে আসছে ততই যেন পাল্লা দিয়ে দাপট দেখাচ্ছে কুয়াশা। কুয়াশার হাত থেকে যেন কিছুতেই রক্ষা নেই। আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। তবে এখনই কুয়াশার দাপট খুব একটা কমবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ঘন কুয়াশার সতর্কতা থাকছে। শনিবার সকাল থেকেই নয় জেলায় দেখা যাচ্ছে কুয়াশার দাপট। বেশকিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বেলা বাড়লে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে। 

শুক্রবারের তুলনায় শনিবার আরও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল বাঁকুড়া শহর-সহ আশপাশের এলাকা। কুয়াশার ঘনত্বের কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে নেমে আসে। ফলে জাতীয় ও রাজ্য সড়কে যান চলাচল করছে অত্যন্ত ধীর গতিতে। ট্রেন চলাচলেও আংশিক প্রভাব পড়েছে। সকালের দিকে রাস্তাঘাট রয়েছে মোটের উপর ফাঁকা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এদিন চার জেলায় কুয়াশার দাপট জারি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে সবথেকে বেশি কুয়াশার দাপট দেখা যাবে।

তবে এর মধ্যে শীতপ্রেমীদের জন্য সুখবর শোনাচ্ছে আবহাওয়া দফতর। হওয়া অফিস বলছে, উত্তুরে হাওয়ার হাত ধরেই ফের আসবে শীত। শনিবার বিকাল থেকেই আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন হবে। ২৬ জানুয়ারি থেকে ফের নামবে পারদ। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ফের কমবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা সেই অর্থে নেই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৫৭ থেকে ৯৫ শতাংশের মধ্যে। 

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?