AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tapas Roy: ‘হ্যাঁ অন্তর্বাস শিল্প দিয়ে শুরু করেছি’, বাংলার দৈন্যদশা ফেরাতে কার কার কাছে যাবেন বললেন শিল্পমন্ত্রী

Bengal Industry Minister Targets TMC: তাপস রায় বলেন, "দুর্গাপুর, আসানসোলে শিল্প হবে। উত্তরবঙ্গে শিল্প তো হবেই। উত্তরবঙ্গের শিল্পের জন্য আলাদা দৃষ্টি রয়েছে আমাদের দফতর এবং মুখ্যমন্ত্রীর। দুটো সরকার ৪৯ বছরে আমাদের কোথায় দাঁড় করিয়েছে। সেখান থেকে আমাদের টেনে তুলতে হবে। তবে করতেই হবে।"

Tapas Roy: 'হ্যাঁ অন্তর্বাস শিল্প দিয়ে শুরু করেছি', বাংলার দৈন্যদশা ফেরাতে কার কার কাছে যাবেন বললেন শিল্পমন্ত্রী
বিধানসভায় তাপস রায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 21, 2026 | 8:26 PM
Share

কলকাতা: বামেদের ৩৪ বছর আর তৃণমূলের ১৫ বছরের শাসনকালে বাংলায় বেহাল দশা হয়েছে শিল্পের। এই অভিযোগ বারবার করেছে বিজেপি। রাজ্যে পালাবদলের পরই শিল্প আনতে একাধিক পদক্ষেপ করেছে শুভেন্দু-সরকার। মঙ্গলবার বিধানসভায় শিল্প বাণিজ্য দফতরের জবাবি ভাষণে নতুন সরকারের সেইসব পদক্ষেপ তুলে ধরলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। আর সেকথা বলতে গিয়েই জানালেন, বাংলায় শিল্প আনতে শিল্পপতিদের কাছে যাবেন তিনি। তৃণমূলকে নিশানা করে বললেন, “রতন টাটা বেঁচে থাকলে তাঁকে পায়ে ধরে নিয়ে আসতাম।”  

এদিন বিধানসভায় বক্তব্যের শুরুতেই বিরোধী আসনের দিকে আঙুল দেখিয়ে তাপস রায় বলেন, “বলার তো অনেক কিছু ছিল। কিন্তু, যাঁদের বলব, তাঁরা তো নেই। আজকে তাঁদের শহিদ দিবস। সেই শহিদ দিবসও তিন টুকরো। আমার হাতের কালি এখনও উঠে যায়নি। তৃণমূল দলটা প্রায় উঠে গেল।”

বিরোধীদের অন্তর্বাস কটাক্ষের জবাব তাপসের-

একটি অন্তর্বাস তৈরির সংস্থা বাংলায় বিনিয়োগ করছে। তা নিয়ে বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করছে বলে এদিন বিধানসভায় বাম ও তৃণমূলকে নিশানা করে তাপস বলেন, “ওরা কটাক্ষ করে বলছে, অন্তর্বাস শিল্প দিয়ে শুরু হয়েছে। আপনারা শিল্পের অন্তর্বাস খুলে নিয়েছিলেন। সেটা পরানোর জন্য অন্তর্বাস দিয়ে শুরু করলাম। এরপর যা যা পরানোর সব পরানো হবে।”

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে নিশানা করে তাপস বলেন, “শুধু ব্যানার্জি পরিবার থেকে শিল্পপতি হবেন। আর পশ্চিমবঙ্গ থেকে ৬৬৮৮ জন শিল্পপতি চলে যাবেন। এর মধ্যে প্রায় ১৫০ জন শিল্পপতি আমার সঙ্গে অফিসে এসে দেখা করেছেন। তাঁরা বলেছেন, এবার যদি ফল একটু অন্যরকম হত, তাঁরা পশ্চিমবঙ্গ থেকে চলে যেতেন। বাংলায় শিল্প হচ্ছে। বাংলায় শিল্প হবে।”

“রতন টাটা বেঁচে থাকলে পায়ে ধরে নিয়ে আসতাম”-

সিঙ্গুর থেকে টাটাদের ন্যানো কারখানা চলে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার নিশানা করে বিজেপি। এদিন বিধানসভায় তাপস বলেন, “টাটার চলে যাওয়াটা নিশ্চয় দুঃখের। মুখ্যমন্ত্রী যদি বলেন, যেতে হয় আমি যাব। মুখ্যমন্ত্রী গেলে তো কথাই নেই। রতন টাটা যদি বেঁচে থাকতেন, আমি গিয়ে তাঁকে পায়ে ধরে নিয়ে আসতাম। মাথা হেঁট হওয়া নয়। বাংলার শিল্পের জন্য, বাংলার নবপ্রজন্মের জন্য আমি যাব নোয়েল টাটার কাছে। আমি যাব চন্দ্রশেখরজির কাছে। আমি যাব আদিত্য বিড়লা গোষ্ঠীর কুমার মঙ্গলমজির কাছে। আমি যাব আদানিজির কাছে। আমি যাব আরও যাঁরা রয়েছেন, তাঁদের কাছে। বাংলার নবপ্রজন্মের জন্য যাব।”

তিনি বলেন, “দুর্গাপুর, আসানসোলে শিল্প হবে। উত্তরবঙ্গে শিল্প তো হবেই। উত্তরবঙ্গের শিল্পের জন্য আলাদা দৃষ্টি রয়েছে আমাদের দফতর এবং মুখ্যমন্ত্রীর। দুটো সরকার ৪৯ বছরে আমাদের কোথায় দাঁড় করিয়েছে। সেখান থেকে আমাদের টেনে তুলতে হবে। তবে করতেই হবে।”

Follow Us