AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Behala: পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল, উদ্ধার হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ

Behala: অংশুমান  এমপি বিলাস স্কুলের ছাত্র। বাড়ি বেহালা পাঠকপাড়া এলাকায়। গত সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল অংশুমান। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও অংশুমান বাড়ি না ফেরায়, পরিবারের সদস্যরা ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

Behala: পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল, উদ্ধার হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ
বেহালায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার রহস্যমৃত্যু Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 13, 2024 | 12:14 PM
Share

কলকাতা:  উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তারপর থেকে বাড়ি ফেরেনি। ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না, যোগাযোগ করা যাচ্ছিল না তার বন্ধুদের সঙ্গেও। পরে বাড়ির অদূরে নির্মীয়মান ভবনের চার তলা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে বেহালার রেল কলোনি সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, ছাত্রের নাম অংশুমান সিং (১৭)।

অংশুমান  এমপি বিলাস স্কুলের ছাত্র। বাড়ি বেহালা পাঠকপাড়া এলাকায়। গত সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল অংশুমান। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও অংশুমান বাড়ি না ফেরায়, পরিবারের সদস্যরা ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু কোনওরকমভাবে ফোনে যোগাযোগ করা যায় না। যে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল অংশুমান, তাদের সঙ্গেও ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ চালাতে গিয়ে বেহালা গোলশাপুর রেল কলোনির বদ্ধ বিল্ডিংগুলি খোঁজ করতে গিয়ে ৩৫ নম্বর বিল্ডিংয়ের চার তলায় অংশুমানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।কীভাবে কী কারণে এই মৃত্যু, পরিবারের লোকজন এখনও বুঝতে পারছে না।  তবে পরিবারের বক্তব্য অংশুমান অনলাইন গেম খেলায় আসক্তি ছিল। বেশ কয়েক মাস ধরে তার কয়েক লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল বন্ধুদের কাছে। পরিবারকে কিছুই জানায়নি।

ঘটনার পরই  অংশুমানের বন্ধু মারফত পরিবারের সদস্যরা একথা জানতে পারেন।  ইতিমধ্যে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ।

Follow Us