AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বেশ ভয়ে আছি’, টলিউডে অরূপ-স্বরূপের কাজ নিয়ে প্রশ্নে কী বললেন অনন্যা

টলিপাড়ায় অরূপ বিশ্বাস-স্বরূপ বিশ্বাসের নামে একাধিক অভিযোগ। ফেডারেশনের কাজ যেভাবে চালিয়েছেন স্বরূপ, তা নিয়ে ক্ষোভের কথা এই মুহূর্তে অনেকের মুখে। কী বলছেন তৃণমূলের কাউন্সিলর, অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়? অনন্যার উত্তর, ''আমি ফেডারেশনের সঙ্গে ছিলাম না। ফেডারেশনের কথা সত্যিই বলতে পারব না। স্বরূপ বিশ্বাসের সঙ্গে খুব কম যোগাযোগ। বিষয়টা জানি না।

'বেশ ভয়ে আছি', টলিউডে অরূপ-স্বরূপের কাজ নিয়ে প্রশ্নে কী বললেন অনন্যা
| Updated on: May 23, 2026 | 2:19 PM
Share

টলিপাড়ায় অরূপ বিশ্বাস-স্বরূপ বিশ্বাসের নামে একাধিক অভিযোগ। ফেডারেশনের কাজ যেভাবে চালিয়েছেন স্বরূপ, তা নিয়ে ক্ষোভের কথা এই মুহূর্তে অনেকের মুখে। কী বলছেন তৃণমূলের কাউন্সিলর, অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়? অনন্যার উত্তর, ”আমি ফেডারেশনের সঙ্গে ছিলাম না। ফেডারেশনের কথা সত্যিই বলতে পারব না। স্বরূপ বিশ্বাসের সঙ্গে খুব কম যোগাযোগ। বিষয়টা জানি না। কিন্তু বিগত মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কাজ করার অনেক সুযোগ হয়েছে। উনি যাদবপুর বিধানসভার অবজার্ভারও ছিলেন। এগুলো রাজনৈতিক কাজ সংক্রান্ত, সেই বিষয়ে বলতে পারি। কিন্তু টলিউডে সংগঠন, ফেডারেশন ফোরাম এগুলোর সঙ্গে আমি যুক্ত নই, তাই বিষয়টা বলতে পারব না।”

লক্ষণীয় রাজনীতি সংক্রান্ত কাজের পাশাপাশি, টলিপাড়ায় একাধিক নামী পরিচালকদের সঙ্গে কাজ করেছেন অনন্যা। নায়ক দেবের সঙ্গে যেমন একাধিক ছবি করেছেন, তেমনই কাজ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। রাজ্যে সরকার বদলের পর, টলিপাড়ায় কাজ নিয়ে অনন্যার কী ভাবনা? অভিনেত্রী বললেন, ”আমার শুধু একটাই আশঙ্কা, যাঁরা বলছিলেন এত দিন কাজ পাইনি, এবার কি টেবিলটা ঘুরে গেল? মানে যাঁরা বিগত সরকারে ছিল, তাঁরা কি আর কাজ পাবে না? প্রশ্ন রইল। আমি কাজ পেলে বুঝতে পারব, নতুন সরকার এসে যা বলছেন, তাই।”

অনন্যা কি এখন কাজ পাওয়ার ব্যাপারে আশাবাদী? তিনি বললেন, ”আমি তো বেশ ভয়ে আছি। আমি তো কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর। বিগত সরকারের সঙ্গে সরাসরি যুক্ত। তা হলে কি এবার আমার কাজ পেতে অসুবিধা হবে? তাঁরা যেরকম বলছেন, কাজ পাইনি, পাইনি, তা হলে এখন কি বিষয়টা উল্টে যাবে? জানি না। সময় বলবে।”

Follow Us