AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Healthy Stale Foods: ভাত-রুটির মতো ৫ খাবার বাসি খেলেই বেশি পুষ্টি মেলে, আর মজাও বেশি

Common Foods:টাটকা খাবারই সবচেয়ে বেশি পুষ্টিকর। টাটকা খাবার খেলে পেটের গণ্ডগোল এড়ানো যায়। বাসি খাবারে ফুড পয়জন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে, সবসময় নয়। বাসি খাবার খেলেই যে শরীর অসুস্থ হয়ে পড়বে, এমন নয়। অনেক খাবার রয়েছে, যার পুষ্টি বাড়ে বাসি খেলে।

Healthy Stale Foods: ভাত-রুটির মতো ৫ খাবার বাসি খেলেই বেশি পুষ্টি মেলে, আর মজাও বেশি
| Updated on: Jun 01, 2024 | 12:42 PM
Share

টাটকা খাবারই সবচেয়ে বেশি পুষ্টিকর। টাটকা খাবার খেলে পেটের গণ্ডগোল এড়ানো যায়। বাসি খাবারে ফুড পয়জন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে, সবসময় নয়। বাসি খাবার খেলেই যে শরীর অসুস্থ হয়ে পড়বে, এমন নয়। অনেক খাবার রয়েছে, যার পুষ্টি বাড়ে বাসি খেলে। আবার অনেক সময় স্বাদও বেড়ে যায়। তবে, কোন খাবারগুলো বাসি খেলেও শরীরের কোনও ক্ষতি হবে না, চলুন জেনে নেওয়া যাক।

ভাত: এক বাটি ভাত বেঁচে গেলে ফ্রিজে রেখে দেন। পরদিন ওটাই খেয়ে নেন। ভাত বাসি খেলেও কোনও ক্ষতি নেই। বরং, বাসি ভাত ফার্মান্টেন্ড হয়ে যায়, যার মধ্যে প্রোবায়োটিক উপাদান থাকে। বাসি ভাত অন্ত্রের স্বাস্থ্য ও হজম স্বাস্থ্যের জন্য উপকারী। তাছাড়া বাসি ভাতে ভিটামিন ও মিনারেলের পরিমাণ বেড়ে যায়, যা এই খাবারকে আরও স্বাস্থ্যকর করে তোলে।

রুটি: দু’টো বেশি রুটি হয়ে গেলে তুলে রাখুন। পরদিন সকালে বাসি রুটি খেতে পারেন। রুটি ফার্মে‌ন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে যাওয়ার ফলে এটির ভিটামিন ও মিনারেল শোষণের ক্ষমতা বেড়ে যায়। এই ধরনের রুটি খেলে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে।

দই: দই বসাতে গেলে এক রাত্রি সময় চাই। আর টক দইতে যে প্রোবায়োটিক রয়েছে, সেটা এই ফার্মে‌ন্টেশন প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয়। আর টক দইয়ের গুণাগুণ সম্পর্কে অনেকেরই জানা। অন্ত্রের স্বাস্থ্যে ভাল রাখার পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে টক দই। এই খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

রাজমা: রাজমা ডাল রান্না করার আগে সারারাত ভিজিয়ে রাখতে হয়। তবেই রাজমা ঠিকমতো সেদ্ধ হয়। পাশাপাশি ওভারনাইট ভিজিয়ে রেখে রাজমা খেলে এর পুষ্টি শোষণের ক্ষমতা বেড়ে যায়। এতে পেটের ফোলাভাব কমে। বদহজমের সমস্যাও সহজে এড়াতে পারবেন।

কিমচি: কোরিয়ার জনপ্রিয় পদ হল কিমচি। এটা সবজির তৈরি এক ধরনের আচার। মূলত ফার্মান্টেন্ড করেই তৈরি হয় কিমচি। তাই এতে প্রোবায়োটিকও পাওয়া যায়। আর কিমচির মধ্যে ভিটামিন এ, বি এবং সি, ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত