Weight Loss Tips: ৫ ব্যয়াম ৩০ দিন টানা করলেই আপনার চেহারা হবে ক্যাটরিনার মতো মেদহীন
Weight Loss Tips: বাড়িতেই কিছু কার্যকর ব্যায়াম নিয়মিত করলে ৩০ দিনের মধ্যেই শরীরে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। তবে এর জন্য প্রয়োজন সঠিক কৌশল, ধারাবাহিকতা ও পুষ্টিকর ডায়েট।

ওজন কমাতে চাইলেই জিমে যেতে হবে এমন কোনও কথা নেই। বরং বাড়িতেও খালি হাতে ব্যয়াম করে দ্রুত ঝরানো সম্ভব শরীরের অতিরিক্ত মেদ। তা ছাড়া সামনেই পুজো। হাতে আর মাত্র ২ মাস। এবার যদি প্রস্তুতি না নেন তাহলে কী করে হবে বলুন? এখন থেকেই শুরু করুন রোগা হওয়ার জন্য খাটাখাটনি।
বাড়িতেই কিছু কার্যকর ব্যায়াম নিয়মিত করলে ৩০ দিনের মধ্যেই শরীরে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। তবে এর জন্য প্রয়োজন সঠিক কৌশল, ধারাবাহিকতা ও পুষ্টিকর ডায়েট। ময়ানে ব্যয়াম করে উঠেই একগুচ্ছ ভাজাভুজি খেলে কিন্তু হবে ন। এই প্রতিবেদনে তেমন পাঁচটি ব্যায়ামের হদিস যা আপনাকে দ্রুত মেদ ঝরিয়ে ওজন কমাতে সাহায্য করবে।
১. স্কোয়াট (Squats) – এই ব্যয়াম দ্রুত ওজন কমাতে সাহায্য করে। জয়েন্ট এবং পিঠের ব্যথার জন্য উপকারী।
কীভাবে করবেন:
দু’পা কাঁধ সমান চওড়া করে দাঁড়ান। এবার পিঠ সোজা রেখে হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসার মতো ভঙ্গিতে বসুন। আবার ধীরে ধীরে উঠে আসুন। ১৫–২০ বার করে ৩ সেট করতে হবে এই ব্যয়াম। স্কোয়াট পুরো শরীরের বিশেষ করে থাই, কোমর ও পেটের মেদ কমাতে দারুণ কার্যকর।
২. প্ল্যাঙ্ক (Plank) – ওজন ঝরাতে চাইলে এই ব্যয়ামের চেয়ে ভাল আর কিছু নেই। দেখে মনে হবে করা অত্যন্ত সোজা। তবে বাস্তবে ততটাই শক্ত।
কীভাবে করবেন:
মুখ নিচের দিকে রেখে পুশআপের অবস্থায় আসুন। হাতের কনুইয়ের উপর ভর দিয়ে পেট টানটান করে রাখুন। পুরো শরীর এক সরলরেখায় থাকবে।
প্রতিদিন ২০–৩০ সেকেন্ড করে ৩ বার করুন। ধীরে ধীরে প্ল্যাঙ্কের সময় বাড়াতে পারবেন। এটি যেমন পেটের চর্বি দ্রুত কমায়, কোর মাসল শক্তিশালী করে। তেমন পুরুষদের যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
৩. জাম্পিং জ্যাক (Jumping Jack) – এই ব্যয়াম অত্যন্ত কার্যকর।
কীভাবে করবেন:
সোজা দাঁড়িয়ে হাত-পা একসঙ্গে রাখুন। তারপর লাফিয়ে হাত উপরে তোলার সঙ্গে সঙ্গে পা দুদিকে ছড়িয়ে ফাঁক করে দিন। আবার আগে অবস্থায় ফিরে আসুন। একেক বারে ৩০–৫০ করে ২-৩ সেট করতে হবে। কার্ডিও এক্সারসাইজ হিসেবে ক্যালোরি বার্ন করতে সাহায্য করে, স্ট্যামিনা বাড়ায়।
৪. মাউন্টেন ক্লাইম্বার (Mountain Climber) – ভাববেন এতে আবার আপনাকে পাহাড়ে চড়তে হবে।
কীভাবে করবেন:
পুশআপ অবস্থানে যান। এক পা বুকের দিকে টেনে আনুন, তারপর পরিবর্তন করে অন্য পা। দ্রুত গতিতে বারবার এই পদ চালনা করতে থাকুন। ১৫–২০ বার প্রতিটি পায়ের জন্য করে ৩ সেট করতে হবে। এই ব্যয়াম পেটের চর্বি কমায়, হার্টবিট বাড়িয়ে ক্যালোরি বার্ন করতে সাহায় করে।
৫. বার্পি (Burpee) – শুনতে নাম অদ্ভুত হলেও ব্যয়াম হিসাবে দারুণ উপকারী।
কীভাবে করবেন:
সোজা হয়ে দাঁড়ান, তারপর নিচু হয়ে হ্যান্ডস অন ফ্লোর। পা পিছিয়ে নিয়ে যান (পুশআপ পজিশনে)। আবার পা এনে লাফ দিন ওপরের দিকে হাত তুলে। একেক বারে ১০–১৫ বার করে ৩ সেট করতে হবে। পুরো শরীরের মেদ ঝরাতে সাহায্য করে; হাই ইন্টেন্সিটি ব্যায়াম হিসেবে খুব কার্যকর।
