AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Training Ministers: দলীয় স্তরে মন্ত্রীদের ক্লাস নিলেন শুভেন্দু-শমীকরা, কলকাতায় হয়ে গেল বিজেপির বিরাট কর্মশালা

BJP Workshop: মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো বটেই, মন্ত্রীদের ক্লাস নিলেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল, সহকারী পর্যবেক্ষক অমিত মালবিয়া, রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যরাও। সূত্রের খবর, দলীয় কর্মশালায় মন্ত্রীদের স্পষ্ট বলা হয়েছে, কোনও কাজ যেন ফেলে না রাখা হয়।

BJP Training Ministers: দলীয় স্তরে মন্ত্রীদের ক্লাস নিলেন শুভেন্দু-শমীকরা, কলকাতায় হয়ে গেল বিজেপির বিরাট কর্মশালা
বিজেপির কর্মশালা Image Credit: Social Media
| Edited By: | Updated on: Jun 18, 2026 | 11:47 PM
Share

কলকাতা: প্রশাসনিক স্তরের পর এবার দলীয় স্তরে বিজেপির মন্ত্রিসভার সদস্যদের নিয়ে হয়ে গেল প্রশিক্ষণ শিবির। সোজা কথায় দলীয় স্তরে মন্ত্রীদের মন্ত্রিত্বের পাঠ দিলেন শুভেন্দুরা। বৃস্পতিবার সন্ধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হয়ে গেল সেই প্রশিক্ষণ শিবির। মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো বটেই, মন্ত্রীদের ক্লাস নিলেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল, সহকারী পর্যবেক্ষক অমিত মালবিয়া, রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যরাও। সূত্রের খবর, দলীয় কর্মশালায় মন্ত্রীদের স্পষ্ট বলা হয়েছে, কোনও কাজ যেন ফেলে না রাখা হয়। উন্নয়ন সংক্রান্ত কোনও তহবিল বা ফান্ড যেন ফিরে না যায়।

দলের জেলা কোর কমিটি থেকে সাধারণ মানুষের চাহিদা অনুসারে যেসব দাবি বা সুপারিশ আসবে সেগুলো খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে মন্ত্রীদেরই। একইসঙ্গে দলের সঙ্গে সমন্বয় বাড়াতে হবে মন্ত্রীদের। পাশাপাশি বিরোধীরা যেন নিরপেক্ষতা নিয়ে কোনও প্রশ্ন তুলতে না পারে সেদিকটাও খেয়াল রাখতে হবে। তাও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে প্রশিক্ষণ শিবিরে। একইসঙ্গে দ্রুত কার্যকর করতে হবে কেন্দ্রীয় প্রকল্প।

প্রসঙ্গত, নবনির্বাচিত মন্ত্রীদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন এবং দলীয় আদর্শ সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে বিভিন্ন স্তরেই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। তার সঙ্গে সাযুজ্য রেখেই এদিনের কর্মশালা। নতুন মন্ত্রীদের কাজের পদ্ধতি, প্রক্রিয়া, ফাইলের দ্রুত ছাড়পত্র দেওয়া, সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং দফতরের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বিজেপির তরফে আয়োজিত এই কর্মশালা থেকে। প্রসঙ্গত, গত শনিবার প্রশাসনিক স্তরে মন্ত্রীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছিল। এবার তা হল একেবারে দলীয় স্তরে। 

অন্যদিকে প্রধানমন্ত্রী রাজ্যে আসার বিশেষ বৈঠকেও বসল বিজেপি। সূত্রের খবর, বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় পর্যবেক্ষক-সহ রাজ্যের মন্ত্রীরা, দলের পদাধিকারীরা। মোদীর কর্মসূচি সম্পর্কেও এদিনের বিশেষ বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন