AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jagannath Rath Yatra 2026: রথযাত্রায় টাকার বৃষ্টি! মহাপ্রভুর আশীর্বাদে টাকার পাহাড়ে ৪ রাশি

Venus transit during Rath Yatra 2026: ১৬ জুলাই রথযাত্রার দিনই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করছেন শুক্র। স্বয়ং জগন্নাথদেবের কৃপায় ও শুক্রের প্রভাবে ৪ রাশির জীবনে আসতে চলেছে বিপুল ধনসম্পদ ও সাফল্য। জেনে নিন তালিকায় আপনার রাশি আছে কি না।

Jagannath Rath Yatra 2026: রথযাত্রায় টাকার বৃষ্টি! মহাপ্রভুর আশীর্বাদে টাকার পাহাড়ে ৪ রাশি
কী বলছেন জ্যোতিষবিদরা?Image Credit: Gemini Ai
| Updated on: Jul 15, 2026 | 8:20 AM
Share

জগন্নাথদেব (Jagannath Dev) এবার রথযাত্রায় বিশেষ আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন চার রাশির ভাগ্যলিপিতে। আগামী ১৬ জুলাই, ২০২৬ দেশজুড়ে পালিত হবে পবিত্র রথযাত্রা। ঠিক এই পুণ্যতিথিতেই মহাজাগতিক স্তরে ঘটতে চলেছে এক বড়সড় রদবদল। ওই দিন সন্ধ্যা ৭টা ১১ মিনিটে সুখ, সমৃদ্ধি ও বৈভবের দেবতা শুক্র প্রবেশ করবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। জ্যোতিষ গণনা বলছে, আগামী ২৯ জুলাই পর্যন্ত শুক্র এই নক্ষত্রেই অবস্থান করবেন। আর শুক্রের এই নক্ষত্র পরিবর্তনের ফলেই রথযাত্রা থেকে কোটি টাকার ভাগ্য খুলতে চলেছে চার রাশির জাতক-জাতিকাদের।

মহাপ্রভু জগন্নাথের কৃপায় রথযাত্রায় কোন ৪ রাশির জীবনে সুখের জোয়ার আসতে চলেছে:

মেষ রাশি (Aries) মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা কোনও মহাবরদানের চেয়ে কম নয়। শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে জীবনের দীর্ঘদিনের সমস্যার সুরাহা হবে এবার। নিজের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা দিয়ে কঠিন পরিস্থিতি সামলে নিতে পারবেন। পারিবারিক সম্পর্কে যে টানাপোড়েন চলছিল, তা কেটে গিয়ে ফিরবে শান্তি। কেরিয়ারে এমন কিছু সাফল্য আসতে পারে, যা দেখে আপনি নিজেই চমকে যাবেন।

মিথুন রাশি (Gemini) মিথুন রাশির জাতক-জাতিকাদের কোষ্ঠীর তৃতীয় ঘরে শুক্রের এই অবস্থান অত্যন্ত শুভ ফল দেবে। যাঁরা নতুন কোনও ব্যবসা শুরু করার কথা ভাবছেন বা পুরনো ব্যবসা বাড়াতে চান, তাঁদের জন্য দারুণ সময়। বিশেষ করে খাবার ও পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিপুল লাভের মুখ দেখবেন। আয়ের উৎস একধাক্কায় কয়েকগুণ বেড়ে যাওয়ার যোগ রয়েছে।

তুলা রাশি (Libra) তুলা রাশির জাতক-জাতিকাদের রাশির একাদশ ঘরে এই শুভ সংযোগ তৈরি হচ্ছে। এর প্রভাবে বিবাহিত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। অংশীদারি ব্যবসায় দারুণ শ্রীবৃদ্ধি ঘটবে। মনের খাঁচায় বন্দি থাকা অনেক পুরনো ইচ্ছে এবা পূরণ হওয়ার সুযোগ রয়েছে। আচমকাই হাতে আসতে পারে বিপুল অর্থ, যা আপনার আর্থিক হাল পুরোপুরি বদলে দিতে পারে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।

মকর রাশি (Capricorn) মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে এক নতুন ইতিহাসের সূচনা হতে চলেছে এই রথযাত্রায়। শুক্র সূর্যের নক্ষত্রে প্রবেশ করায় কর্মক্ষেত্রে ও সমাজে সম্মান বৃদ্ধি পাবে। প্রতিটি পদক্ষেপে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আটকে থাকা টাকা উদ্ধার হওয়ার পাশাপাশি আয়ের নতুন পথ খুলে যাবে। বলভদ্র ও সুভদ্রার সঙ্গে স্বয়ং জগন্নাথদেব এবার আপনার সহায়।

বিশেষ দ্রষ্টব্য: জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, শুক্র ও সূর্যের নক্ষত্র সংযোগের এই বিশেষ প্রভাব জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। রথযাত্রার পুণ্যলগ্নে গ্রহের এই অবস্থান নির্দিষ্ট ৪ রাশির জাতক-জাতিকাদের আর্থিক ও পারিবারিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য এনে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন