ওয়েব সিরিজে সব্যসাচী চক্রবর্তী! কোথায় দেখা যাবে তাঁকে?
'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩'-এ এবার অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী। বাঙালির অত্যন্ত পছন্দের, জনপ্রিয় এই অভিনেতা ইদানীং খুব বেশি ছবি বা ওয়েব সিরিজে কাজ করেন না। কিন্তু এই ওয়েব সিরিজ সম্পর্কে টলিপাড়ার বেণুদা জানালেন, '''অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩'-এর প্রতি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এর শক্তিশালী চিত্রনাট্য এবং দিগ্বিজয় সিংহ চরিত্রের জটিলতা। তিনি একজন দক্ষ আইনজীবী—দৃঢ় বিশ্বাস, প্রখর বুদ্ধিমত্তা এবং সংযত ব্যক্তিত্বের অধিকারী, যা চরিত্রটিকে অভিনয়ের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।''

‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩’-এ এবার অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী। বাঙালির অত্যন্ত পছন্দের, জনপ্রিয় এই অভিনেতা ইদানীং খুব বেশি ছবি বা ওয়েব সিরিজে কাজ করেন না। কিন্তু এই ওয়েব সিরিজ সম্পর্কে টলিপাড়ার বেণুদা জানালেন, ”’অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩’-এর প্রতি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এর শক্তিশালী চিত্রনাট্য এবং দিগ্বিজয় সিংহ চরিত্রের জটিলতা। তিনি একজন দক্ষ আইনজীবী—দৃঢ় বিশ্বাস, প্রখর বুদ্ধিমত্তা এবং সংযত ব্যক্তিত্বের অধিকারী, যা চরিত্রটিকে অভিনয়ের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।” এই ওয়েব সিরিজের পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় আর সব্যসাচী পারিবারিক বন্ধু।
পরিচালক বললেন, “এবার আমাদের লক্ষ্য ছিল এই ফ্র্যাঞ্চাইজিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, যেখানে আবেগের গভীরতা এবং আইনি লড়াই—দু’ টোরই গুরুত্ব আরও বাড়ানো হয়েছে। দিগ্বিজয় সিংহ চরিত্রে প্রথমবারের মতো সব্যসাচী চক্রবর্তীর ‘হইচই’ পরিবারে যোগদান এই সিজনের জন্য এক গুরুত্বপূর্ণ পাওনা। পাশাপাশি মিঠু চক্রবর্তী, ইশা সাহা এবং অভিষেক বসুর সংযোজন গল্পের প্রতিটি স্তরকে আরও সমৃদ্ধ করেছে।”

ঋত্বিক চক্রবর্তী জানালেন, “অচিন্ত্য আইচের চরিত্রে আবার ফিরে আসা সবসময়ই আমার কাছে বিশেষ অনুভূতির, কারণ প্রতিটি সিজনেই ওকে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে এবার সেই চ্যালেঞ্জ আগের যে কোনও সময়ের তুলনায় আরও বড়, কারণ তাকে মোকাবিলা করতে হচ্ছে সব্যসাচীদার অভিনীত দিগ্বিজয় সিংহের মতো এক শক্তিশালী প্রতিপক্ষকে। এই প্রথম দর্শকরা অচিন্ত্যকে ডিফেন্স আইনজীবী নয়, বরং প্রসিকিউটরের ভূমিকায় দেখবেন, যেখানে তাকে লড়তে হবে একজন ডিফেন্স আইনজীবীর বিরুদ্ধে। আমার বিশ্বাস, আমাদের আদালতের মুখোমুখি সংঘর্ষ এই সিজনের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠবে।” ওয়েব সিরিজে সব্যসাচী চক্রবর্তীর লুক এবার দর্শকের সামনে এলো।
