AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja Ashtami Anjali: অষ্টমীর অঞ্জলি দাঁড়িয়ে দেওয়া উচিত নাকি বসে? পুরাণ বলছে…

Puja Rituals: অঞ্জলি কি দাঁড়িয়ে দেওয়া উচিত, নাকি বসে? এই নিয়ে মানুষের মধ্যে নানা মত প্রচলিত রয়েছে। কেউ বলেন দাঁড়িয়ে দেওয়াটাই নিয়ম, আবার কারও মতে ভক্তিভরে বসে অঞ্জলি দেওয়াই শাস্ত্রসম্মত। চলুন, এই বিষয়ে আমাদের পুরাণ ও ধর্মশাস্ত্র ঠিক কী নির্দেশ দেয়, তা একবার জেনে নেওয়া যাক।

Durga Puja Ashtami Anjali: অষ্টমীর অঞ্জলি দাঁড়িয়ে দেওয়া উচিত নাকি বসে? পুরাণ বলছে...
| Updated on: Oct 18, 2026 | 3:22 PM
Share

অষ্টমীতে অঞ্জলির মাধ্যমেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে ভক্তিভরে প্রার্থনা জানান ভক্তরা। কিন্তু এই অঞ্জলি দেওয়ার সময় আমাদের মনে প্রায়শই একটি প্রশ্ন জাগে—অঞ্জলি কি দাঁড়িয়ে দেওয়া উচিত, নাকি বসে? এই নিয়ে মানুষের মধ্যে নানা মত প্রচলিত রয়েছে। কেউ বলেন দাঁড়িয়ে দেওয়াটাই নিয়ম, আবার কারও মতে ভক্তিভরে বসে অঞ্জলি দেওয়াই শাস্ত্রসম্মত। চলুন, এই বিষয়ে আমাদের পুরাণ ও ধর্মশাস্ত্র ঠিক কী নির্দেশ দেয়, তা একবার জেনে নেওয়া যাক।

পুরাণ ও শাস্ত্রের নির্দেশ কী?

হিন্দু সনাতন ধর্মে দেব-দেবী আরাধনার নির্দিষ্ট কিছু নিয়ম ও আচার রয়েছে। শাস্ত্র ও পুরাণ বিশেষজ্ঞদের মতে, দেব-দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণের ক্ষেত্রে বিনম্রতা ও সমর্পণের মনোভাবই প্রধান। পদ্মপুরাণ ও দেবীভাগবৎ পুরাণ অনুযায়ী, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আরাধনা করার চেয়ে বসে বা নতজানু হয়ে ভক্তি নিবেদন করাকে অধিক শ্রেয় ও ফলদায়ক বলে মনে করা হয়।

শাস্ত্র মতে, বসে অঞ্জলি দেওয়া হল বিনম্রতার প্রতীক। এটি প্রকাশ করে যে ভক্ত ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে সমর্পিত। সনাতন ধর্মে দেবোপাসনার সময় ঋষি-মুনিরাও ভূমিতে আসন পেতে বা বসে মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি নিবেদন করতেন।

বর্তমান সময়ে পুজো মণ্ডপগুলিতে উপচে পড়া ভিড় এবং জায়গার স্বল্পতার কারণে অধিকাংশ মণ্ডপেই দাঁড়িয়ে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়। ভক্তদের সংখ্যা এত বেশি থাকে যে মণ্ডপের ভেতরে বসার জায়গা বা পর্যাপ্ত সুযোগ থাকে না। সেদিক থেকে বিচার করলে, পুজো কমিটি বা পুরোহিত মহাশয়ের নির্দেশ মতো শৃঙ্খলা বজায় রেখে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়ায় কোনও দোষ নেই। মন যদি ভক্তিপূর্ণ হয়, তবে ভগবান কখনওই বাহ্যিক নিয়মের চেয়ে ভক্তের মনের পবিত্রতাকেই বেশি গুরুত্ব দেন।

তবে পুরাণে রয়েছে, শারীরিক কোনও অসুস্থতা থাকলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বা চেয়ারে বসেই অঞ্জলি দেওয়া যায়। তবে মণ্ডপের ভিড় ও পরিস্থিতির কথা মাথায় রেখে যদি দাঁড়িয়েও অঞ্জলি দিতে হয়, তবে অন্তরে ভক্তি ও সম্পূর্ণ সমর্পণের ভাব থাকাই আসল কথা।

Follow Us